রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয়

ফ্রিজে গরুর মাংস পাওয়ায় ভারতে গুঁড়িয়ে দেওয়া হলো ১১ বাড়ি

রিপোর্টারের নাম / ৩১৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ জুন, ২০২৪

ভারতের মধ্যপ্রদেশের আদিবাসী অধ্যুষিত মান্দলা শহরে ১১ জনের ফ্রিজে গরুর মাংস পাওয়ায় তাঁদের বাড়ি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। গতকাল শনিবার এ ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ বলছে, অবৈধ মাংস বাণিজ্যের বিরুদ্ধে চলা অভিযানের অংশ ছিল এটি।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআইর প্রতিবেদনে বলা হয়, নৈনপুরের ভাইনওয়াহি এলাকায় জবাইয়ের জন্য বিপুল সংখ্যক গরু আনার খবরে অভিযান চালায় পুলিশ।

স্থানীয় পুলিশ কর্মকর্তা রজত সাকলেচা পিটিআইকে বলেন, ‘আমরা ১৫০টির মতো গরু বাঁধা পেয়েছি। এছাড়া অভিযুক্ত ১১ জনের বাড়ির ফ্রিজেও মাংস ছিল। তাদের কাছে গরুর চর্বি, চামড়া ও হাড় ছিল।’

এই পুলিশ কর্মকর্তা আরও বলেন, ‘স্থানীয় সরকারি পশু চিকিৎসক নিশ্চিত করেছেন যে জব্দ করা মাংস গরুর। আমরা প্রাথমিক ডিএনএ পরীক্ষার জন্য হায়দ্রাবাদে নমুনাও পাঠিয়েছি। অভিযুক্ত ১১ জনের বাড়ি সরকারি জমিতে থাকায় ভেঙে দেওয়া হয়েছে।’

পুলিশ জানায়, শুক্রবার রাতে মাংসগুলো জব্দ করার পর একটি এফআইআর দায়ের করা হয়েছে। পরে একজনকে গ্রেপ্তার করা হয়। বাকি ১০ জনকে গ্রেপ্তারে অভিযান চলছে। অভিযুক্তরা সবাই মুসলিম।

পুলিশ কর্মকর্তা সাকলেচা জানান, মধ্যপ্রদেশে গরু জবাই করলে সাত বছরের কারাদণ্ডের আইন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর