মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত

কোরবানির ঈদের দিন ভারি বৃষ্টি হবে যে সব এলাকায়

রিপোর্টারের নাম / ২১৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৬ জুন, ২০২৪

বর্ষা মৌসুমের শুরুতেই আগামী সোমবার সারাদেশে পালিত হবে ঈদুল আযহা বা কোরবানির ঈদ। ওইদিন ঈদ জামাত কিংবা পশু কোরবানির সময় বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরনের দু:শ্চিন্তাও রয়েছে।

শনিবার আষাঢ়ের প্রথম দিন রাজধানী ঢাকায় মেঘলা আবহাওয়া থাকলেও বৃষ্টির দেখা মেলেনি সন্ধ্যা পর্যন্ত। তাই ঈদুল আযহা উপলক্ষে কোরবানির পশুর হাটগুলোতেও বেচা-কেনা জমে উঠেছে।

শনিবার বাংলাদেশের আবহাওয়া অফিস আগামী তিন দিনের আবহাওয়ার একটি পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়া অফিসের পূর্বাভাস আগে ঈদের আগে ররিবার দেশের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হবে। এছাড়া ঈদের দিন অর্থাৎ সোমবার দেশের কয়েকটি বিভাগে ভারি কিংবা অতি ভারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথাও বলা হচ্ছে এই পূর্বাভাসে।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম বিবিসি বাংলাকে বলেন, “ঈদের দিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়, এবং চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে”।

আবহাওয়া অফিস বলছে, ঈদের দিন খুবই কম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে।

আগামী সোমবার অর্থাৎ ঈদের দিন সকালে রাজধানী ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন থাকবে তারও পূর্বাভাস দিয়েছে বাংলাদেশের আবহাওয়া অফিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর