শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

আমেরিকাকে বিদায় করে সেমির আশায় ক্যারিবীয়রা

খেলাধুলা ডেস্ক: / ২৪০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ জুন, ২০২৪

চোটের কারণে ছিটকে যান ব্রেন্ডন কিং। তার পরিবর্তে একাদশে সুযোগ পেয়ে তা দুর্দান্ত ভাবে কাজে লাগিয়েছেন শাই হোপ। ডানহাতি এই ব্যাটার একাই হাঁকিয়েছে ৮ ছক্কা। সঙ্গে নিকোলাস পুরানের ৩ ছক্কা।

এতে টি-টোয়েন্টি বিশ্বকাপের সহ-আয়োজক আমেরিকাকে ৯ উইকেটে উড়িয়ে দিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। বার্বাডোজে আগে ব্যাট করে ১৯ ওভারে ৫ বলে ১২৮ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র। জবাবে মাত্র ১০ ওভার ৫ বলে মাত্র ১ উইকেট হারিয়ে ১৩০ রান তুলে জয় নিশ্চিত করে বিশ্বকাপের আরেক আয়োজক ওয়েস্ট ইন্ডিজ।

৫৫ বল এবং ৯ উইকেটের বড় জয়ে সেমিফাইনালে ওঠার দৌড়ে বেশ ভালোভাবে টিকে রইল স্বাগতিকরা। অন্যদিকে টানা টানা দুই হারে বিদায় প্রায় নিশ্চিত যুক্তরাষ্ট্রের।

আমেরিকার দেওয়া ১২১৯ রানের টার্গেটে আগ্রাসী মনোভাবে ব্যাটিং শুরু করে ক্যারিবীয়রা। পাওয়ার প্লে’র ৬ ওভারে ৫৮ রান তোলেন দুই ওপেনার। জনসন চালর্সের চেয়ে বেশি আক্রমণাত্বক ছিলেন শাই হোপ।

১৪ বলে ১৫ রান করে চালর্স আউট হলেও মারমুখি ব্যাটিং চালিয়ে যান হোপ। মাত্র ২৬ বলে তুলে নেন অর্ধশতক। শেষ পর্যন্ত ৩৯ বলে ৮২ রানে অপরাজিত ছিলেন তিনি। ৮টি ছক্কার সঙ্গে ৬টি বাউন্ডারিও হাঁকান তিনি। এ ছাড়া ১২ বলে ২৭ রানে অপরাজিত ছিলেন নিকোলাস পুরান।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারে আউট হন স্টিভেন টেলর (২)। শুরুর ধাক্কা সামালে দলকে বড় সংগ্রহে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন নীতিশ কুমার ও অ্যান্ড্রিস গাউস।

পাওয়ারপ্লেতে কোনো উইকেট হারিয়ে ৪৮ রান তোলেন এই দুই ব্যাটার। নীতিশ (২০) এবং গাউসের (২৯) আউটের পর শুরু হয় যুক্তরাষ্ট্রের ব্যাটিং বিপর্যয়। মাত্র ৫ রান করে আউট হয়ে যান যুক্তরাষ্ট্র অধিনায়ক অ্যারন জোন্স।

অন্য কেউ বড় ইনিংস খেলতে না পারায় মাত্র ১২৮ রানে অলআউট হয় যুক্তরাষ্ট্র। ক্যারিবীয়দের পক্ষে আন্দ্রে রাসেল ও রেস্টন চেজ ৩টি করে উইকেট নেন। এ ছাড়া পেসার জোসেফ নেন ২ উইকেট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর