সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

র‍্যাবের অভিযানে ফেন্সিডিল ও কেজি গাঁজাসহ ৫ জন আটক

নিজস্ব প্রতিবেদক / ২০২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪



সিরাজগঞ্জে ও বগুড়ায় তিনটি স্থানে র‍্যাব-১২ অভিযান চালিয়ে ৬৬২ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজাসহ ৫ মাদক কারবারিকে আটক করেছে। এসময় একটি ট্রাক ও একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সিরাজগঞ্জের সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ফুলকুচা এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ড ভ্যান থেকে অভিনব কায়দায় লুকানো অবস্থায় ১৫১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।


অন্যদিকে সলঙ্গা থানার ঘুরকা বেলতলা বাজার এলাকায় একটি ভুট্টা বোঝাই ট্রাক থেকে ৫১১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। অন্য আরেকটি অভিযানে ঢাকা-বগুড়া মহাসড়কে বগুড়া জেলার শেরপুর থানার হাজীপুর এলাকায়” একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। আটক আসামীরা হলেন, কুষ্টিয়ার সদর থানার খাজানগর এলাকার বক্কার শেখের ছেলে মোজাহার শেখ, লালমনিরহাট জেলার আদিতমারী থানার মদনপুর এলাকার নুর মোহাম্মদের ছেলে আব্দুল মোনা (১৯), কুড়িগ্রামের কচুকাটা থানার কেদার (খা পাড়া) এলাকার মৃত কামাল হোসেনের ছেলে আনিছুর রহমান (৩৫), ভুরুঙ্গামারী থানার কাঠগিরি এলাকার মঈন আলীর ছেলে নিজাম উদ্দিন (৪০) এবং কচাকাটা থানা এলাকার দক্ষিণ বলদিয়া এলাকার তমছের আলীর ছেলে সাদ্দাম হোসেন (৩০)। শুক্রবার সকাল এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এইসব তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব ১২ এর অধিনায়ক মারুফ হোসেন।


প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জের আভিধানিক দল ভিন্ন ভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৬৬২ বোতল ফেন্সিডিল ও ১২ কেজি গাঁজার সহ পাঁচ জন মাদক কারবারিকে আটক করে আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়েরের পর উদ্ধার হওয়া আলামতসহ তাদেরকে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর