রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৬:২৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
প্রবাসে মুক্তিযুদ্ধের সংগঠক অধ্যাপক আবুল হাশেমকে শেষ বিদায়: বৃটেন কমিউনিটির শোক পানিতে ডুবে বকশীগঞ্জেশিক্ষার্থীর মৃত্যু! নকলায় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু টেকনাফে মাদক নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান সমাজকল্যাণমন্ত্রীর Milad and Prayer Gathering Held for the Forgiveness of the Late Faruk Ahmed বকশীগঞ্জে বগারচর মিনি ম্যারাথন অনুষ্ঠিত। রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে মেধাবীদের সম্মাননা প্রদান; দক্ষিণ দাড়িয়ারপাড় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন ঐক্য, সম্প্রীতি ও উন্নয়নের প্রত্যয়ে ৬নং পাঠাকাটা ইউনিয়ন গড়তে চান চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সুবাস মিয়া ২ নং ধানশাইল ইউনিয়নের চাপাঝুড়ায় গণসংযোগ ও মতবিনিময়ে চেয়ারম্যান পদপ্রার্থী ইঞ্জিনিয়ার কাউছার আহমেদ সুমন

কুষ্টিয়ায় শিক্ষকের বিরুদ্ধে ছাত্র বলাৎকারের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক / ৩৬৫ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৫ জুলাই, ২০২৪



মাধ্যমিকের ছাত্রকে বলাৎকারের অভিযোগ উঠেছে কুষ্টিয়ার দৌলতপুরে। খবরের স্বার্থে আমরা ছেলেটির ছদ্মনাম ব্যবহার করছি ‘শিমুল’।

দৌলতপুর উপজেলার মরিচা ইউনিয়নের ভুরকাপাড়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিফাজ উদ্দিনের বিরুদ্ধে এই অভিযোগ।

শিমুলের দাবি, সবশেষ গত পহেলা জুলাইও পূর্ণাঙ্গ যৌনাচারে তাকে লিপ্ত করেছে শিক্ষক রিফাজ উদ্দিন। রিফাজ উদ্দিন ভুরকাপাড়া গ্রামের প্রয়াত আকছেদ আলীর ছেলে।

শিমুল বলেন, আমার পিতা নাই। এই দুর্বলতাকে কাজে লাগিয়ে স্যার তার বাড়ির সকল কাজ আমাকে দিয়ে করিয়ে নিতো। একদিন ফসলের ক্ষেত পাহারা দেয়ার কথা বলে আমাকে মাঠে নিয়ে গিয়ে জোর পূর্বক বলাৎকার করে, আমি সম্মানের ভয়ে কাউকে বলতে পারিনি, এরপর এমন চালানোর চেষ্টাতেই থাকে। সবশেষ আমার বাড়িতে এসে আমাকে বলাৎকার করেছে, আমি তারপর সবাইকে জানিয়ে দিয়েছি।

ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার জাহাঙ্গীর আলম জানান, গত ৩ জুলাই ভুক্তভোগী শিক্ষার্থীর মা আমাকে অভিযোগ জানিয়েছে, আমি তাদের আইনের আশ্রয় নেয়ার পরামর্শ দিয়েছি।

এদিকে, অভিযুক্ত রিফাজ উদ্দিনের দাবি তার বিরুদ্ধে এসব ষড়যন্ত্র।

বিদ্যালয়টির প্রধান শিক্ষক জানান, অভিযোগ প্রমাণিত হলে বিধি অনুসারে ব্যবস্থা নেয়া হবে।

এবিষয়ে দৌলতপুর থানায় একটি অভিযোগও দায়ের করা হয়েছে। ওসি মাহাবুবুর রহমান বলেন, পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

গেলো বছর দুয়েক ওই শিক্ষকের সাথে চলাচল ভূক্তভোগী কিশোরের। সরেজমিনে দেখা যায় মানসিক ও শারীরিক ভাবে ভীষণ ভেঙে পড়েছে ওই কিশোর। এলাকাবাসীর দাবি এর আগে কোলদিয়াড় মাধ্যমিক বিদ্যালয়ে ছিলো এই শিক্ষক, পরে এসেছে এখানে। তার বিরুদ্ধে আগেও এরকম নানা গুঞ্জন শোনা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর