সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারী ও পুলিশের সাথে সংঘর্ষ টিয়ারশেল, রাবার বুলেট, ইটপাটকেল নিক্ষেপ আহত অন্তত ২০ জন

নিজস্ব প্রতিবেদক / ২৭৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪



সিরাজগঞ্জে কোটা আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর তিনটা থেকে বিকেল পৌনে পাঁচটা পর্যন্ত শহরের গোসালা, হাসপাতাল রোড, রেলগেট ও ইসলামিয়া কলেজ রোড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে রাবার বুলেট ও টিয়ারশেলের আঘাতে কোটা আন্দোলনকারী ও ইটপাটকেলের আঘাতে ৫ পুলিশ সদস্যসহ অন্তত ২০জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুলিবিদ্ধ অবস্থায় জিসান (১৯) ও সিয়ামকে (১৯) সিরাজগঞ্জ ২৫০শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মধ্যে নাবিল, সৈকত, নয়ন ও ইমনের নাম জানা গেছে। আহত পুলিশ সদস্যরা হলো-সিরাজগঞ্জ ২নং পুলিশ ফাঁড়ি পরিদর্শক এস এম কামাল, গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক সৌমিক হৃদয়, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ানুল ইসলাম ও ডিএসবির উপ পরিদর্শক শফিকুল ইসলামসহ ৫ জন।

আন্দোলনকারী ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর তিনটার দিকে কোটা আন্দোলনকারী শহরের ইসলামিয়া কলেজ মাঠে অবস্থান নিয়ে শ্লোগান দেয়া শুরু করে। একপর্যায়ে আন্দোলনকারীরা হাসপাতাল রোড দিয়ে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দিলে তা ভেঙ্গে হাসপাতাল রোড হয়ে রেলগেট দিকে অগ্রসর হতে শুরু করে। মিছিলটি রেলগেটের কাছে পৌছানোর আগে পুলিশ ফের বাঁধা দিলে ধাক্কাধাক্কির এক পর্যায়ে দুপক্ষের মধ্যে বেঁধে যায়। সংঘর্ষে গোসালা রোড রনক্ষেত্রে পরিনত হয়। পর্যায়ক্রমে সংঘর্ষ গোসালা রোড, হাসপাতাল রোড ও ইসলামিয়া কলেজ রোডে ছড়িয়ে পড়ে। সংঘর্ষে ইটপাটকেল নিক্ষেপে পুলিশ সদস্য ও টিয়ারশেল এবং রাবার বুলেটের আঘাতে কোটা আন্দোলনকারীসহ অন্তত ২০জন আহত হয়।

আন্দোলনকারী সৈকত ও নাবিল জানায়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল নিয়ে রেলগেট এলাকায় পৌঁছলে পুলিশ বাঁধা দেয়। সেখান থেকেই সংঘর্ষের সূত্রপাত ঘটে। পুলিশ ছাত্রদের উপর টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে। আমাদের বেশ কয়েকজন আহত হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বলেন, সংঘর্ষের স্থল থেকে ৮/৯ জনকে আটক করা হয়েছে।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আব্দুল হান্নান মিয়া জানান, কোটা আন্দোলনকারী শান্তিপুর্ন মিছিল করেছে। কিন্তু আন্দোলকারীদের মধ্যে বহিরাগতরা ঢুকে পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর