রবিবার, ১০ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল

বিএনপি নেতা আব্দুর রশিদ স্মরনে শোকসভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক / ৩৪৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৬ আগস্ট, ২০২৪


ছাত্র-জনতার আন্দোলনে মিছিলে গিয়ে স্ট্রোক করে মৃত সিরাজগঞ্জ পৌর শহরের ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রশিদ সেখ স্মরনে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে কোবদাস পাড়া মাঠে এ শোকসভা অনুষ্ঠিত হয়। ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আকবর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু ও শহর বিএনপির সাধারন সম্পাদক মুন্সী আলম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, আব্দুর রশিদ একজন বিএনপির ত্যাগ ও নির্যাতিত নেতা ছিলেন। তিনি সবসময় দলের জন্য ও মানুষের জন্য কাজ করেছেন। তার স্মরনে আগামীতে কোবদাসপাড়া রোডটি আব্দুর রশিদ সড়ক নামে অভিহিত করা হবে।

বক্তব্যকালে নেতারা আরো বলেন, বর্তমান অনেকে লেবাস পাল্টিয়ে বিএনপির ছায়াতলে আশ্রয় নিয়ে অরাজকতা সৃষ্টি করছে। এদেরকে প্রতিহত করতে হবে।

এর আগে জেলা বিএনপির সভাপতি ও সাধারন সম্পাদকসহ দলীয় নেতাকর্মীরা মৃত আব্দুর রশিদের স্ত্রী ছেলে-মেয়ের সাথে দেখা করেন এবং তাদেরকে শান্তনা দেনসহ আর্থিক সহায়তা করে আগামীতে দল তাদের পাশে থাকবে বলে ঘোষনা দেন। সমাবেশ শেষে বেগম খালেদা জিয়ার জন্মদিবস উপলক্ষে বিশেষ মোনাজাত করে তার রোগমুক্তি কামনা করা হয়।

ছাত্রদলের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম সেরাজ, জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি আব্দুল্লাহ আল কায়েস, সাধারন সম্পাদক আনোয়ার হোসেন রাজেশ, শহর বিএনপির সভাপতি রেজাউল জোয়ার্দ্দার, শহর সেস্বচ্ছাসেবকদলের আহবায়ক সানোয়ার হোসেন সানু, শ্রমিকদলের সাধারন সম্পাদক আব্দুল ওয়াহাব ও ৭নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক বাবুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর