সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

দীপু মনি আটক

অনলাইন ডেস্ক: / ১৮০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪

সাবেক সমাজকল্যাণমন্ত্রী ডা. দীপু মনিকে রাজধানীর বারিধারা এলাকা থেকে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল।

আজ সোমবার সন্ধ্যায় তাকে আটক করা হয়।

সন্ধ্যা ৭টার দিকে ডা. দীপু মনিকে আটকের অভিযানে থাকা ডিবির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ‘এখনই দীপু মনিকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হবে।’

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ১৮ জুলাই চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনায় গত বৃহস্পতিবার ডা. দীপু মনির বিরুদ্ধে মামলা হয়। এই মামলায় তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুসহ ৫১০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত আরও ১২০০ জনকে আসামি করে মামলা করা হয়েছে।

মামলাটি করেন চাঁদপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আ. রাজ্জাক হাওলাদার। মামলার বিবরণে উল্লেখ করা হয়, গত ১৮ জুলাই রাত ৮টায় সাবেক সমাজকল্যাণ মন্ত্রী ডা. দীপু মনি ও তার বড় ভাই ডা. জে আর ওয়াদুদ টিপুর প্রত্যক্ষ নির্দেশে জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের জেএম সেনগুপ্ত রোডের মনিরা ভবন নামে বাড়িতে ১ হাজার থেকে ১২শ’ লোক দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা ও বাঙচুর করে। পরে তারা ওই ভবনে আগুন দিয়ে মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর