শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

কাজিপুরে নানা আয়োজনে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৪৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের কাজিপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২০ আগস্ট) দুপুর সাড়ে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে বারোটায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় সংগঠনের আহবায়ক জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি সেলিম রেজা ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক পৌর মেয়র আব্দুস সালাম।

এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ওয়াহীদুজ্জামান মিনু, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, রুহুল আমিন স্বপন ঠাকুর, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, মিজানুর রহমান বাবলু, যুবদলের যুগ্ন আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, ছাত্রদলের আহ্বায়ক রাশেদুল হাসান রিপন, ছাত্রদলের সাবেক নেতা আল আমিন, রতন প্রমুখ। অনুষ্ঠান টি পরিচালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীম রেজা রুবেল।অনুষ্ঠানে প্রধান অতিথি সেলিম রেজা বলেন, বাংলাদেশে স্বৈরাচারের পতন ঘটেছে। শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। ভারতে আশ্রয় নিয়েছে। স্বৈরাচার পতনের আন্দোলনে যারা মারা গেছেন, শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করি। যারা রক্ত ঝড়িয়ে স্বৈরাচারের পতন ঘটিয়েছে তাদের প্রতি জানাই শ্রদ্ধা ও ভালবাসা।

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর