বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:০৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

আন্দোলনের আহত শিক্ষার্থীদের পাশে সিরাজগঞ্জ জেলা বিএনপি

নিজস্ব প্রতিবেদক / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪


বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে পুলিশের গুলিতে আহত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন সিরাজগঞ্জ জেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ ও সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে শহরের ১নং ওয়ার্ডের মিরপুর শিক্ষার্থী বাড়ীতে গিয়ে আহত শিক্ষার্থী ও তার পরিবারের স্বজনদের সাথে কথা বলেন। এ সময় নেতৃবৃন্দ ছাত্রদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং একই সাথে তাদের আর্থিক সহায়তা প্রদান করেন।

এছাড়াও বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে আহত শিক্ষার্থীদের সর্বোচ্চ মুল্যবান করা হবে। পরে মিরপুর হাইস্কুল মাঠে শান্তি-সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়। ১৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লাবন হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক গোলবার হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি রুমানা মাহমুদ, সাধারন সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, শহর বিএনপির সভাপতি সেলিম হোসেন ভুইয়া, সাধারন সম্পাদক মুন্সী জাহিদ আলম, জেলা যুবদলের সাধারন সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ প্রমুখ। সভায় ওয়ার্ডের সকল পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর