রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

তিস্তা চুক্তি নিয়ে যা বললেন পানি বিষয়ক উপদেষ্টা

অনলাইন ডেস্ক: / ২১২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২১ আগস্ট, ২০২৪

ভারতের সঙ্গে তিস্তা চুক্তি এগিয়ে নিতে আন্তর্জাতিক মহলে দাবি তুলে ধরা হবে বলে জানান পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বুধবার দুপুরে সচিবালয়ে বিশ্বব্যাংকের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, অধিকারের কথা বলতে বাংলাদেশ পিছপা হবে না। 

 

বাংলাদেশ-ভারত সুসম্পর্ক থাকলেও তিস্তার ন্যায্য হিস্যা আদায় হয়নি। এ সমস্যা সমাধানে কাজ করবে অন্তর্বর্তী সরকার। 

তিস্তাসহ অভিন্ন নদী নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানান পানি সম্পদ উপদেষ্টা। তিনি জানান, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকিয়ে রেখেই মানুষের অধিকার আদায়ের চেষ্টা করা হবে। 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘বাংলাদেশের নদীনির্ভর জনগোষ্ঠী যাতে তাদের ন্যায্য হিস্যা পায়, যাতে দাবিগুলো উত্থাপন করতে পারে সে ব্যবস্থা আমরা নিশ্চই নেবো। আন্তর্জাতিক যে নর্মসগুলো আছে, যে আইনগুলো আছে এগুলো আমরা তুলে ধরব। বাংলাদেশের মানুষকে আশা হারালে চলবে না।’ 

 

এ সময় তিনি আরও জানান, আর কোনো ইটভাটার লাইসেন্স না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অবৈধগুলোও বন্ধ করে দেওয়া হবে। 

সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘নতুন ইটভাটার লাইসেন্স দেবো না। তারপরের কাজ হবে যেগুলো অবৈধ সেগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া। তারপরের কাজ হচ্ছে সরকারের কি পরিমাণ ইট লাগে, এটার বিকল্প কি হতে পারে ওইটা বের করা। তারপরে বাকি ইটভাটাগুলোকেও ফেজ আউট করা।’ 

আগামী মাস থেকে পলিথিনের বিরুদ্ধেও অভিযান শুরু হবে বলে জানান উপদেষ্টা। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর