সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বগুড়ায় সাংবাদিকের বাড়িতে সন্ত্রাসী হামলা: ঢাকা প্রেসক্লাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ। তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল

সলঙ্গায় প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষিকার পদত্যাগের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / ১৮৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪

সিরাজগঞ্জের সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের বিরুদ্ধে নানা অনিয়ম বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে মানববন্ধন করেছে শত শত শিক্ষার্থী । মানববন্ধন দুই শিক্ষকের পদত্যাগ দাবি করেন সকল শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৭ আগষ্ট) দুপুরে সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয় চত্বরে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, শিক্ষার্থী মেহেদী হাসান, সিফাত, রেদোয়ান, শাওন আহমেদ, রাকিবুল ইসলাম রাকিব,লাবিব, নাফিজসহ প্রমুখ ।

মানববন্ধনে বক্তরা বলেন, প্রধান শিক্ষক শহীদুল ইমলাম ক্লাস বাদ দিয়ে তিনি তার নিজ ব্যবসা প্রতিষ্টানে সময় দিয়ে থাকেন। বিদ্যালয়ের শিক্ষার্থীদের অন্য শিক্ষা প্রতিষ্টান জাফর আলীতে কোচিং, ক্লাস করতে বলেন। যারা ওই প্রতিষ্টানে ক্লাস করেন বা কোচিং করেন তাদের জন্য বিশেষ করে বিদ্যালয়ের ফি কম নেওয়া হয়। পরীক্ষার আগে প্রশ্ন পত্র দেওয়া হয়। বিদ্যালয়ের আরেক সহকারী শিক্ষিকা রহিমা খাতুনকে প্রধান শিক্ষকের কক্ষে বসে রেখে গোসগল্প করেন। এমনকি ওই শিক্ষিকার সাথে তার গভীর সম্পর্ক রয়েছে বলেও অভিযোগ তুলেছেন শিক্ষার্থীরা। দ্রুত তাদের পদত্যাগ না করা হলে আরো বড় ধরনের আন্দলনের হুশিয়ারি দেন।

এরআগে,গত (২৫ আগষ্ট) রবিবার সকাল থেকে শিক্ষার্থীরা প্রধান শিক্ষক শহীদুল ইসলাম ও সহকারী শিক্ষিকা রহিমা খাতুনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করে।
বিকেলে প্রতিষ্ঠানের (ম্যানেজিং কমিটি) সভাপতি ও রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার কাছে শিক্ষক ও শিক্ষার্থীরা ১৪টি অনিয়ম তুলে ধরে লিখিত অভিযোগ করে।

রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ হাসান খান জানান, সলঙ্গা ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের পদত্যাগ দাবিতে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর