মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম

দেড় লাখ লিটার নিরাপদ পানি বিতরণ করেছে স্থানীয় সরকার বিভাগ

প্রেস বিজ্ঞপ্তি / ২০৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৮ আগস্ট, ২০২৪

বন্যাদুর্গত এলাকায় নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের অধীনস্থ সকল দপ্তর, সংস্থা এবং প্রতিষ্ঠান। আশ্রয়কেন্দ্র প্রস্তুত রাখা, সারাদেশের সড়ক যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখা এবং ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত মেরামতের প্রচেষ্টা চালাচ্ছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। বন্যাদুর্গত এলাকায় বিশুদ্ধ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে কাজ করে যাচ্ছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।

আজ বুধবার পর্যন্ত পাওয়া তথ্য মতে- বন্যাদুর্গত ১১টি জেলায় স্থানীয় সরকার বিভাগ হতে বিতরণ করা হয়েছে ৩৭ লাখ ২ হাজার পানিশোধন ট্যাবলেট। জেরিকেন বিতরণ করা হয়েছে ২৩ হাজার ৮৮৭টি এবং ইউনিসেফের সহায়তায় বিতরণ করা হয়েছে ৪ হাজার ১২৬টি হাইজিন কিট ।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হতে পাওয়া তথ্য মতে- সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৭ হাজার ৪৩৮ কিলোমিটার রাস্তা এবং ১ হাজার ৯৫টি ব্রিজ/কালভার্ট। এই পর্যন্ত এলজিইডি কর্তৃক মেরামত করা হয়েছে ৫১ কি.মি রাস্তা এবং ৯৬টি ব্রিজ/কালভার্ট। স্থানীয় সরকার বিভাগের আওতাধীন বিভিন্ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের মাধ্যমে আজ বুধবার বন্যা উপদ্রুত এলাকায় ৬৫ হাজার ২৫৩ জনকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে।

ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে ১ লাখ ৭৭ হাজার ৩২৮ জন মানুষ এবং ১ লাখ ৩৩ হাজার ৭৫ জনকে আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ করা হয়েছে। এছাড়াও সারাদেশে ৮টি (ফেনী ৫টি, মৌলভীবাজার ১টি, নোয়াখালী ১টি, ও কুমিল্লা ১টি) মোবাইল ওয়াটার ট্রিটমেন্টের মাধ্যমে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (ডিপিএইচই) এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ৯০৯ লিটার নিরাপদ খাবার পানি বিতরণ করেছে।

প্রসঙ্গত, হবিগঞ্জ, খাগড়াছড়ি, ফেণী, চট্টগ্রাম, রাঙ্গামাটি ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় উন্নতি হলেও বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুমিল্লা ও নোয়াখালী জেলায়। সুনামগঞ্জ, লক্ষ্মীপুর, এবং মৌলভীবাজার জেলায় বন্যা পরিস্থিতি স্থিতিশীল রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর