বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

হাসিনার মতো যেকোনো ফ্যাসিস্টকে দেশছাড়া করব : সারজিস

অনলাইন ডেস্ক: / ১৬৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম বলেছেন, বাংলাদেশের তরুণ প্রজন্ম সুন্দর বাংলাদেশ চায়। আজকের তরুণরাই আগামীর বাংলাদেশে নেতৃত্ব দেবে। যখন প্রয়োজন হবে, আমরা রাজপথে নেমে পড়ব। ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো যেকোনো ফ্যাসিস্টকে দেশছাড়া করব। প্রয়োজনে আবারও ২৪-এর মতো গণঅভ্যুত্থান ঘটাব।

মঙ্গলবার বিকেলে জেলার ইসদাইর পৌর স্টেডিয়ামে ছাত্র-নাগরিক মতবিনিময় সভায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।
সারজিস বলেন, শেখ হাসিনা ও তার দোসরদের বিচার না দেখা পর্যন্ত আমাদের শান্তি হবে না। অবিলম্বে সেই সন্ত্রাসীদের আইনের আওতায় এনে বিচার করতে হবে।

তিনি বলেন, আজ আমাদের সামনে যারা আছে, তাদের মধ্য থেকেই আগামীতে এমপি, মন্ত্রী হবে। আমাদেরই একটি অংশকে নানা মানুষ নাম দিচ্ছে। তাদের কিশোর গ্যাং বলছে। আমি বলব তারা কিশোর, তাদের চিন্তার সীমাবদ্ধতা থাকতে পারে। তবে তাদের যারা ব্যবহার করছে, তারা আসলে তাদের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যাবহার করতে চায়।

উপস্থিতিদের উদ্দেশে এ সমন্বয়ক বলেন, নিজেকে এমনভাবে গড়ে তুলুন, যেন আপনি নিজেই স্বাবলম্বী হতে পারেন। কোনো ভাইয়ের ওপর (নির্ভর করে) নয়। আমরা আন্দোলনকারী, সমন্বয়ক বলতে হবে। বলবেন প্রত্যেকেই সমন্বয়ক। আজ আমরা, আমাদের বোনেরা না থাকলে এ আন্দোলন সফল হতো না। সুতরাং আপনারা প্রত্যেকেই নিজেদের জায়গায় সমন্বয়কারী।

সারজিস বলেন, এ নারায়ণগঞ্জে কিছু মানুষ সবাইকে জিম্মি করে রেখেছে। এখানে যারা চাঁদাবাজি করে, তাদের ছাত্র-জনতা সমর্থন করে না। বিগত ১৬ বছরে ফ্যাসিস্ট হাসিনা মিথ্যা মামলা দিয়ে মানুষকে অবৈধভাবে জেলে নিয়েছিল কি না, তার লোকেরা বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছিল কি না? আজ অন্য কেউ এ কাজ করলে আমরা কি তাদের সমর্থন করি? ছাত্র-জনতা ওদের সমর্থন করে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর