বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
৪৭তম বিসিএসে শিক্ষা ক্যাডারে সুপারিশপ্রাপ্ত ঘাটাইলের কৃতী সন্তান মোঃ আরিফুল ইসলাম স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ পীরগঞ্জে সার সিন্ডিকেটের দৌরাত্ম্য স্বপ্ন থেকে সাফল্য—প্রথম বিসিএসেই ক্যাডার শ্রীবরদীর টেংগরপাড়ার কৃতী সন্তান ডা. কে এম ইশতিয়াক আহমেদ রাউজানের হলদিয়ার সর্তার কুল মৌং রমজান আলী জামে মসজিদে ঈদে মিলাদুন্নবী দঃ ও মাসিক গেয়ারভী শরীফ মাহফিল অনুষ্ঠিত বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম

নেত্রকোনায় ১৮ লাখ টাকার ভারতীয় চিনি জব্দ

অনলাইন ডেস্ক: / ২২১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪

নেত্রকোনার কলমাকান্দায় চোরাকারবারির গুদামে অভিযান চালিয়ে ১৮ টাকা মূল্যের ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে যৌথবাহিনী।

গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত উপজেলার রংছাতি ইউনিয়নের উমরগাও নতুন বাজার এলাকায় চোরাকারবারি মো. আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে এসব চিনি জব্দ করা হয়।

যৌথবাহিনী সূত্রে জানা যায়, সীমান্ত দিয়ে অবৈধ পথে আনা ভারতীয় চিনি গুদামে মজুদ করে রাখা হয়েছে। গোপন সংবাদে উপজেলার উমরগাও নতুন বাজারে চোরাকারবারি আনোয়ার ইসলামের গুদামে অভিযান চালায় কলমাকান্দা ক্যাম্পের ক্যাপ্টেন মো. আসিফ প্রামানিক নুহাসের নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল।

অভিযানে গুদামে থাকা অবৈধভাবে আনা ৩৫০ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়। এসব চিনির বাজারমূল্য ১৮ লাখ টাকা।

নেত্রকোনা সেনা ক্যাম্পের মেজর জিসানুল হায়দার শুক্রবার এ বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত চিনি বিজিবির কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর