শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি-২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা পরিবেশ সুরক্ষায় রংপুরে এসএসএস-এর বৃক্ষরোপণ কর্মসূচি: ৫ হাজার চারা বিতরণ শাহীন স্কুল নালিতাবাড়ী শাখায় এসএসসি ২০২৬ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নাটোরে ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদন যাচাইয়ের দাবি দইখোলায় রমরমা মাদক ও সন্ত্রাসের হাট, নিয়ন্ত্রণে চৌকিদার শাহীন – অভিযোগ এলাকাবাসীর জনগণের দুর্ভোগ লাগবে ইউ’পিতে প্রশাসক নিয়োগ বাতিল চট্টগ্রাম নাগরিক ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন মহাসচিব তাহের ও যুগ্ম সচিব কামরুল নির্বাচিত 🎂 জন্মদিনে স্ত্রীর ভালোবাসায় আবেগাপ্লুত আবরার মুজাহিদ শাকিব, বললেন—‘তোমার মতো জীবনসঙ্গী পাওয়া আমার জীবনের সবচেয়ে সুন্দর পাওয়া’

রাজধানীতে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার ৩

অনলাইন ডেস্ক: / ২০৬ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪

রাজধানীর সাত রাস্তা এলাকা থেকে চাঁদাবাজির অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

গ্রেফতার তিনজন হলেন-মো. সিরাজ তালুকদার, মো. জাহাঙ্গীর ও শামীম হাসান।
পুলিশ জানায়, ভিকটিমের ছেলেকে উচ্চ শিক্ষার জন্য জাপানে পাঠানোর কথা বলে গ্রেফতার আসামি সিরাজ তালুকদার প্রথমে ১৬ লাখ পরে আরও ১০ লাখ টাকা নেন। এক পর্যায়ে তার কাছে সেই টাকা ফেরত চাইতে গেলে উল্টো তিনি ৯২ লাখ টাকা চাঁদা দাবি করেন। তা দিতে অস্বীকার করলে বাড়ি লিখে দিতে বলেন। বৃহস্পতিবার গ্রেফতার তিনজনসহ অজ্ঞাত আরও কয়েকজন ভিকটিমের স্বামীকে জোরপূর্বক অজ্ঞাত স্থানে নেওয়ার চেষ্টাকালে সেনাবাহিনীর টহল টিমের সহায়তায় সাত রাস্তা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

শুক্রবার রাতে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান জানান, এ ঘটনায় তেজগাঁও থানায় ভুক্তভোগী বাদী হয়ে মামলা দায়ের করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর