রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

বাতিল হলো জেনারেল আজিজের দুই ভাইয়ের ৪ এনআইডি

অনলাইন ডেস্ক: / ২১৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের প্রভাব খাঁটিয়ে দুই ভাই হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফের করা চারটি জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বাতিল করেছে নির্বাচন কমিশন (ইসি)। হারিছ আহমেদ ও তোফায়েল আহমেদ ওরফে জোসেফ কীভাবে মিথ্যা তথ্য দিয়ে এনআইডি কার্ড পেলেন, তা খতিয়ে দেখতে তিন সদস্যের কমিটি গঠনের করেছিল কমিশনের এনআইডি শাখা।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ইসির জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাসচিব মো. মাহবুব আলম তালুকদার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজের তদবিরে তার দুই ভাই হারিস ও জোসেফের নামে চারটি পরিচয়পত্র ইস্যু করা হয়েছিল। ওই এনআইডিগুলোতে ভুয়া তথ্য দেওয়ার প্রমাণ মিলেছে। তাই তাদের চারটি এনআইডিই ব্লক করে দেওয়া হয়েছে ইসির সার্ভার থেকে। ফলে এনআইডি যাচাই সংক্রান্ত কোনো সেবা আর তারা পাবেন না।

২০১৮ সালের জুন থেকে ২০২১ সালের জুন পর্যন্ত বাংলাদেশের চিফ অব আর্মি স্টাফ ছিলেন জেনারেল আজিজ আহমেদ। নিজেদের নামের পাশাপাশি মা-বাবার নামও বদল করেছেন আজিজ আহমেদের দুই ভাই হারিছ ও জোসেফ। হারিছ আহমেদ এনআইডিতে মোহাম্মদ হাসান এবং জোসেফ নাম পরিবর্তন করে লিখেছেন তানভীর আহমেদ তানজীল। এ ছাড়া তারা ঠিকানাও পরিবর্তন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর