শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয়

বিএমএসএফের প্রতিষ্ঠাতা আহমেদ আবু জাফরের ৪৯তম জন্মদিন।

নিজস্ব প্রতিবেদক : / ১৬৩ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

আজ ১২ অক্টোবর ২৪ ইং বাংলাদেশের সাংবাদিকদের দাবি, অধিকার এবং মর্যাদা রক্ষার অন্যতম নিবেদিতপ্রাণ আহমেদ আবু জাফর ৪৯তম জন্মদিনে পা রাখলেন। তিনি সারাদেশে সাংবাদিকদের অধিকার আদায়ে এক নিরলস যোদ্ধা হিসেবে সুপরিচিত।

২০১৩ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফের মাধ্যমে তিনি মফস্বলের সাংবাদিকদের ন্যায়সংগত অধিকার রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

সাংবাদিকদের পেশাগত সুবিধা, সুরক্ষা ও নীতিমালা আদায়ের লক্ষ্যে তিনি বিভিন্ন সময়ে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনায় যুক্ত থেকেছেন। তিনি মফস্বল সাংবাদিকদের ন্যায্যতা, সুযোগ এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা, সম্মেলন এবং গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন।

তার জন্মদিনে, আমরা তার অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করি এবং সাংবাদিকদের অধিকার আদায়ের এই মহৎ যাত্রায় তার আরও সফলতা কামনা করি। আহমেদ আবু জাফরের জীবন ও কর্ম আমাদের সকলের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে। তিনি ১৯৭৫ সালে বরিশাল বিভাগের জেলা ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের ছিলারিশ গ্রামে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি দুই সন্তানের জনক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর