সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

সিরাজগঞ্জের এনায়েতপুরে আই সি এল স্কুলে রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত

চৌহালী প্রতিনিধিঃ / ১৫৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১২ অক্টোবর, ২০২৪

চৌহালী প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার এনায়েতপুরে দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে “আই সি এল স্কুলের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২অক্টোবর) সকাল ১০ টার দিকে এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে “আই সি এল স্কুল” এর প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. হোসেন রেজা, সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা মো: সাইদুল ইসলাম, জামায়েত ইসলামী বাংলাদেশ এনায়েতপুর থানা শাখার আমির ডা. সেলিম রেজা, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ আব্দুল মতিন মিয়া প্রমুখ।

এ সময় আই সি এল স্কুলের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম বক্তব্যে বলেন, আজ আই সি এল স্কুলের রজত জয়ন্তী ও পুনর্মিলনী অনুষ্ঠান। আমার সামনে স্কুলের সাবেক ও বর্তমান সকল শিক্ষার্থীদের দেখে মনটা ভরে গেল। সকল শিক্ষার্থী আমার হৃদয়ের স্পন্দন। আমার এই আই সি এল স্কুলের মূল দায়িত্ব হলো, সকল ছাত্র-ছাত্রীদের সাথে সমান ভাবে ব্যবহার করা এবং সকল ছাত্রদের-ছাত্রীদের সমান ভাবে আত্মবিশ্বাস বাড়ানোর কার্য্য করা। কারণ কিছু ছাত্র-ছাত্রী পড়াশুনায় খুব মেধাবী হয়ে থকে আবার কিছু ছাত্র ছাত্রীরা পড়াশুনায় দুর্বল হয়ে থাকে সবাইকে সমান ভাবে গড়ে তোলার জন্য আমরা সকলেই নিবেদিত হয়ে আছি। তাই প্রত্যেক ছাত্র-ছাত্রীদের উজ্জ্বল এবং ভালো ভবিষ্যতের উদ্দেশ্যে প্রত্যেকের ওপরেই সমান ভাবে ধ্যান ও গুরুত্ব দিয়ে পড়াশোনা করাটা জরুরী।

এসময় বর্তমান ও সাবেক শিক্ষার্থীর উপস্থিতিতে বিদ্যালয় চত্বরটি যেনো এক মিলন মেলায় পরিণত হয়।  কেক কর্তন শেষে বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়াও উক্ত অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর