সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

সিরাজগঞ্জের চৌহালীতে সরকারি রাস্তা দখল করে দোকান নির্মাণ

চৌহালী প্রতিনিধিঃ / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

চৌহালী প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের বিনানই বাজার সংলগ্ন জনসাধারণের চলাচলের সরকারি মাটি ভরাটকৃত রাস্তার জায়গা জোরপূর্বক দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ উঠেছে ব্যবসায়ী আব্দুল মতিনের বিরুদ্ধে। আর এ নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকদের উপর ক্ষেপে যান ঐ ব্যবসায়ী।

নির্মিত ঘরগুলো অপসারণের দাবিতে গত রবিবার এলাকাবাসী উপজেলা প্রকৌশলী বরাবর একটি লিখিত অভিযোগ প্রদান করেছে বলে জানান স্থানীয়রা।

স্থানীয় সূত্রে জানা যায়, বাঘুটিয়া ইউনিয়নের বিনাইন বাজার সংলগ্ন সরকারি মাটি ভরাটকৃত রাস্তার জায়গা দখল করে একাধিক দোকানঘর নির্মাণ করেছে আব্দুল মতিন। দোকানঘর নির্মাণের সময় এলাকাবাসী বাধা দিলেও কর্ণপাত করেননি তিনি। দোকানঘর নির্মাণের ফলে জনসাধারণসহ যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।

সাজেদা খাতুন নামে এক নারী বলেন, আমাদের গ্রামের মানুষদের চলাচলের একমাত্র রাস্তা এটি। কিন্তু রাস্তার প্রায় দেড়শো মিটার দৈর্ঘ্য ও ৪-৫ ফুট প্রস্থ দখল করে দোকানঘর নিমার্ণ করায় যানবাহনই চলাচলে ব্যপক ভোগান্তি পোহাতে হচ্ছে চলাচলকারীদের।

স্থানীয় আনোয়ার হোসেন বলেন, রাস্তা থেকে দোকানঘর না সরানোয় এলাকার মানুষদের চলাচলে চরম অসুবিধা হচ্ছে। এ রাস্তার পাশ দিয়ে গ্রামের কয়েক হাজার মানুষের বসবাস। এছাড়া বিকল্প কোন রাস্তা না থাকায় স্থানীয় কয়েকটি গ্রামের মানুষও চলাচল করে থাকেন এ রাস্তা দিয়ে। আমাদের রাস্তা প্রয়োজন, আমরা রাস্তা চাই।

সরকারি মাটি ভরাটকৃত রাস্তার জায়গায় দোকানঘর নির্মাণের বিষয়ে অভিযুক্ত আব্দুল মতিন বলেন, রাস্তার প্রায় সম্পূর্ণই আমার তাই দোকানঘর নির্মাণ করা হচ্ছে।

এ বিষয়ে চৌহালী থানার ওসি মো. জিয়াউর রহমান বলেন, সরকারি রাস্তা দখল করে দোকানঘর নির্মাণের কোন সুযোগ নেই। এ ঘটনায় সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দোকানঘর রাস্তায় নির্মিত হয়েছে কিনা তা নিশ্চিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর