রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

খাজা এনায়েতপুরী (রহঃ) এর ছোট ছাহেবজাদার ইন্তেকাল

ডেক্স রিপোর্ট  / ২০১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৮ অক্টোবর, ২০২৪

ডেক্স রিপোর্ট 

বিশ্ব বরেণ্য আউলিয়া, তাপসকুল শিরোমণি হযরত খাজা শাহ মোহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) সাহেবের ছোট ছাহেবজাদা হযরত খাজা মোঃ আব্দুল কুদ্দুস (ছোট হুজুর) হুজুর পাক ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ শুক্রবার ১৮ অক্টোবর ২রা কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ, ১৪ই রবিউস সানী ১৪৪৬ হিজরি ঢাকা আজিমপুরের নিজ বাসভবনে সন্ধ্যা ৬:৪৫ মিনিটে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেন। মৃত্যুকালে বয়স হয়েছিল ৮৬ বছর।

তিনি ছিলেন হযরত খাজা শাহ মোঃ ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) ছাহেবের কনিষ্ঠ ছাহেবজাদা এবং সাবেক সভাপতি ও ফাউন্ডার মেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জ, ঢাকা।

তিনি মৃত্যুকালে ৫ ছেলে ও লক্ষ লক্ষ ভক্তবৃন্দকে শোক সাগরে ভাসিয়ে আল্লাহ’র ডাকে সাড়া দিয়ে না ফেরার দেশে চলে গেলেন।

আগামীকাল ১৯ অক্টোবর রোজ শনিবার বাদ জোহর এনায়েতপুর পাক দরবার শরীফে জানাজা সম্পূর্ণ হওয়ার পর এনায়েতপুর পাক দরবার শরীফে তার বুজুর্গ পিতা খাজা শাহ মুহাম্মদ ইউনুছ আলী এনায়েতপুরী (রহঃ) ছাহেবের পাশেই সমাধি করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর