বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

বাকেরগঞ্জে ইসলামী আন্দোলনের গণসমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ১৪৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪

এম এইচ কামাল

বাকেরগঞ্জ প্রতিনিধি –
বরিশালের বাকেরগঞ্জে ইসলামী আন্দোলন বাংলাদশের গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেল ৪ টায় সরকারি বাকেরগঞ্জ কলেজ মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী আন্দোলন বাংলাদেশ বাকেরগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা নাসির উদ্দীন রোকন ডাকুয়ার সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমীর শায়খে চরমোনাই মুফতী সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করিম, বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মোঃ সিরাজুল ইসলাম, মাওলানা মোঃ নুরুল ইসলাম আল আমিন, জাতীয় ওলামা-মাশায়েখ আইন পরিষদের কেন্দ্রীয় সহকারী সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, বরিশাল জেলার এসিস্ট্যান্ট সেক্রেটারী মুহাম্মাদ কাওছারুল ইসলাম।

গণসমাবেশে বক্তব্যে প্রধান অতিথি বলেন, ব্রিটিশরা চলে যাওয়ার পরেও মুসলমানদের সাথে বৈষম্য করা হয়েছে। মুসলমানদের অধিকার হরণ করা হয়েছে। অধিকার কেড়ে নেওয়া হয়েছে।মুসলমানদের আন্দোলনের কারণে আমরা ১৯৪৭ সালে পাকিস্তান নামক রাষ্ট্র পেয়েছি এবং এই পাকিস্তান সৃষ্টিতে আন্দোলনে একমাত্র মুসলমানরাই রক্ত দিয়েছে। আজকে স্কুল কলেজের ছাত্র-ছাত্রীরা জানেইনা মুসলমানদের আন্দোলনের অবদানের ইতিহাস।মুসলমানদের দাঁড়ি টুপি থাকার কারণে তারা পুলিশে চাকরি পায় না, সেনাবাহিনীতে চাকরি পায় না। সবখানেই তারা বৈষম্যের শিকার হয়।

তিনি আরও বলেন, ব্যাংক থেকে লোন নিতে গেলেও গরিব মানুষেরা বৈষম্যের শিকার। যাদের টাকা আছে তাদেরকে ব্যাংক লোন দেয়। ৪ লাখ থাকলে তাকে আরো ৪ লাখ দিয়ে ধ্বনি বানানো হয়।বাংলাদেশের অর্থনীতি আজ ২০-২৫ জন লোকের হাতে বন্দি। গরিবের লোন মাপ হয়না। কিন্তু বড় লোকের লোন ঠিকই মাপ হয়। দেশের মসনদে খুনি ও লুটেরা থাকলে দেশের জনগণ শান্তি পাবে না। একমাত্র ইসলামী হুকুমমত কায়েম হলেই দেশে শান্তি ফিরিয়ে আসবে। আমরা কি দেখলাম ৫ আগস্ট দেশের বৈষম্য দূর করার জন্য ছাত্র-জনতার আন্দোলনের মুখে খুনি ও লুটেরা সরকারের পতন হলেও এখনো দেশে দখলবাজি ও টেন্ডারবাজি অব্যাহত আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর