শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয়

শেরপুরের ঝিনাইগাতীতে ২৪ বোতল ভারতীয় মদ সহ গ্রেফতার-৩

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতীতে আমদানী নিষিদ্ধ ২৪বোতল ভারতীয় মদ সহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঝিনাইগাতী থানা পুলিশ।

বুধবার(২৩অক্টোবর) দিবাগত রাতে উপজেলার সদর বাজারের সিয়াম কাউন্টারের সামনে থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নলকুড়া ইউনিয়নের বড় রাংটিয়া এলাকার কালা গাজির ছেলে মাদক সম্রাট মিষ্টার আলী ওরফে মনছুর আলী(৩৫), মৃত বাচ্চু মিয়ার ছেলে বাদল মিয়া(২০) এবং চাঁন মিয়ার ছেলে আয়নাল হক(৩০)।

প্রত্যক্ষদর্শী ও থানা পুলিশ সুত্রে জানা গেছে, মাদক সম্রাট মিষ্টার আলী ওরফে মনছুর আলী সহ অপর দুই মাদক কারবারি যাত্রী সেজে অভিনব কায়দায় দুটি ব্যাগে মদ নিয়ে রাতের গাড়ীতে ঢাকায় যাওয়ার উদ্দেশ্য সিয়াম কাউন্টারে আসে। এসময় তাদের সঙ্গে থাকা ব্যাগের ওজন দেখে কাউন্টারের লোকজনের সন্দেহ হয়। অবস্থা বেগতিক দেখে ব্যাগ রেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন তাদেরকে ধরে ফেলে।

খবর পেয়ে এসআই ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাদের থাকা সঙ্গে থাকা দুটি ব্যাগে
২৪বোতল ভারতীয় মদ সহ তাদেরকে গ্রেফতার করে। উদ্ধারকৃত মদের আনুমানিক বাজার মূল্য ৯৬হাজার টাকা।

প্রসঙ্গত উল্লেখ্য, গ্রেফতারকৃত মিষ্টার আলী ওরফে মনছুরের বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন এ বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর বৃহস্পতিবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর