বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১২:১১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

শেরপুরে ছাত্রকে গুলী করার অপরাধে আ’লীগ নেতা গ্রেফতার-১

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : / ১৫৭ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী সজিব মিয়াকে গুলি করে আহত করার অপরাধে আ’লীগ নেতা শরাফত আলী(৪৫)কে গ্রেফতার করেছে র‍্যাব।

শুক্রবার(২৫অক্টোবর) দিবাগত রাতে সদর থানার মোবারকপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আ’লীগ নেতা শরাফত আলী মোবারকপুর এলাকার মৃত মোকসেদ আলী  মাতবরের ছেলে এবং শেরপুর পৌর আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক।

র‍্যাব জানায়, গত ৪আগষ্ট
শেরপুর শহরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার গণমিছিলে কতিপয় দুস্কৃতিকারীরা আন্দোলনরত ছাত্র-জনতার উপর এলোপাথারী গুলি করে। এতে মো. সজিব মিয়া নামে এক ছাত্র গুলিবিদ্ধ হয়ে মারাক্তক ভাবে আহত হয়। এই ঘটনায় আহতের ভাই মন্টু মিয়া বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করে। এ ঘটনার পরে আত্মগোপনে চলে যায় আসামীরা।

শুক্রবার রাতে গোপনে সংবাদ পেয়ে র‍্যাবের জামালপুর কোম্পানির একটি আভিযানিক দল অভিযান চালিয়ে আ’লীগ নেতা শরাফত আলী গ্রেফতার করে।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি, ০১৯৮৩-৮৮৫২৪৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর