সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান

সুনামগঞ্জে নানা আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

স্টাফ রিপোর্টার: / ১৬৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

স্বাস্থ্য সুরক্ষায় পরিষ্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে “বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৪” পালিত হয়েছে।
রবিবার (২৭ অক্টোবর) সকাল ১০টায় পৌর শহরের সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে ইসলামিক রিলিফ বাংলাদেশ এর সহযোগিতায়, বর্নাঢ্য র‍্যালি, আলোচনা সভা, হাত ধোয়া প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে সুনামগঞ্জ অটিস্টিক ও বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক সাফাত উল হক চৌধুরী”র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সমর কুমার পাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী সৈয়দ খালেদুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপস্থিত ছিলেন, ডা: তানজিন হক, আবদুল্লাহ আল মামুন, মৃদুল কান্তি সরকার, ইয়াকুব সরকার, জয়শ্রী রায়। হাত ধোয়া প্রদর্শনী পরিচালনা করেন মো: কুতুব উদ্দিন।

বক্তারা বলেন, “হাত ধোয়া আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিদিন নিয়ম মেনে হাত পরিষ্কার করলে অনেক জীবাণু ধ্বংস হয়ে যায়। এতে আমরা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর