বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
পান চুরির সন্দেহে যুবককে বিদ্যুৎ শকট, দুই আঙ্গুল কর্তন ক্ষমতার প্রভাব দেখিয়ে জমি দখলের চেষ্টা? তাড়াশে যুবদল নেতার থানায় অভিযোগ বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী

তাড়াশে জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মোঃ শরীফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ / ৩০৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪

মোঃ শরীফ আহমেদ স্টাফ রিপোর্টারঃ

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তাড়াশ পৌর শাখার আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে তাড়াশ ভবনে পৌর বিএনপির অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় তাড়াশ পৌর যুবদলের আয়োজিত সভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী রিপন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন পৌর বিএনপির আহ্বায়ক তপন গোস্বামী।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পৌর বিএনপির সদস্য সচিব আব্দুল বারিক খোন্দকার।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মাহবুব, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম খোন্দকার, আবুল হোসেন, উপজেলা তাঁতি দলের সভাপতি শরিফুল ইসলাম,পৌর যুবদলের সভাপতি পদপ্রার্থী আমিনুল ইসলাম আমিন, দুলাল হোসেন, মাসুদ রানা, আমিরুল ইসলাম এরশাদ আলী, যুবনেতা লিটন আহম্মেদ,স্বেচ্ছাসেবক দলের হাসান খান,হামিদুল ইসলাম,ছাত্র নেতা ইমরান হাসান আলভী, রয়েল ইসলাম,সাবেক ছাত্রনেতা রাশিদুল ইসলামসহ সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন ‌
আলোচনা সভায় জয়নুল আবেদীন মাহবুব বলেন, ১৯৭৮ সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠা করেন।যুবদল সমস্ত অন্যায় সন্ত্রাস প্রতিহত করবে, কোনো প্রকার বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেব না । ছাত্র আন্দোলনের বিপ্লবের মাধ্যমে যে বাংলাদেশ আমরা পেয়েছি সেই বাংলাদেশকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে নতুন করে গড়ে তুলবো। স্বৈরাচারী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতারা দেশের যে পরিমাণ অর্থ বিদেশে পাচার করেছে এবং যে পরিমাণ গুম, খুন, হত্যা করেছে তার সুষ্ঠু বিচার দাবী করছি।

প্রধান বক্তা আব্দুল বারিক খোন্দকার বলেন, লড়াই সংগ্রামে অর্জিত বিজয়কে সংহত করতে না পারলে আবারো নব্য ফ্যাসিবাদ হাজির হবে। তাই যুবদলের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সন্ত্রাস, চাঁদাবাজি রুখে দিতে হবে।আগামী জাতীয় নির্বাচন না হওয়া পর্যন্ত কোন অপশক্তি যেন কোন প্রকার বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে এজন্য সকল নেতাকর্মীকে ঐক্যবদ্ধ হয়ে দলের নির্দেশনা অনুযায়ী কাজ করার আহ্বান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তপন গোস্বামী বলেন, ৫ আগস্ট জাতীয়তাবাদী শক্তিসহ ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে দেশ নতুনভাবে ঘুরে দাঁড়ালেও এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত আছে আওয়ামী লীগ ও তার দোসররা। জাতীয়তাবাদী শক্তির পক্ষে যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর