মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম

তাড়াশে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ২১০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াশ উপজেলার শাখার আয়োজনে ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র‍্যালি পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে।

তাড়াশ উপজেলার ৮ টি ইউনিয়ন এ একটি পৌর সভার যুব দলের সকল নেতা- কর্মী ও অঙ্গ সংগঠনের নেতা- কর্মীরা ওই র‍্যালিতে অংশ গ্রহন করেন।

বুধবার বিকেলে তাড়াশ কেন্দ্রীয় ঈদগাঁ মাঠে উপজেলার সকল ইউনিয়ন থেকে আসা যুব দলের নেতা- কর্মীরা দুপুর থেকে জড়ো হতে শুরু করেন। পরে বিকেল ৪ ঘটিকার সময় বিভিন্ন ফেস্টুন, ব্যানার,জাতীয় ও দলীয় পতাকা হাতে নিয়ে ওই বর্ণাঢ্য র‍্যালি বের হয়। এ সময় নেতা-কর্মীদেন

বিভিন্ন শ্লোগান শ্লোগানে মূখরিত হয়ে ওঠে র‍্যালি।
র‍্যালিতে নেতৃত্ব দেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল তাড়াশ উপজেলার শাখার সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম। এ সময় র‍্যালিতে উপস্থিত ছিলেন, উপজেলা যুগ্ন আহবায়ক মো. শুক্কুর মির্জা, মো. মিলন খাঁন, মো. নুরুল ইসলাম, মো. রুহুল আমিন, মো. আব্দুল লতিফ,রয়েল মির্জাসহ সকল ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সদস্য সচিবসহ রাজযুবদলের নেতা- কর্মীরা।
র‍্যালি শেষে যুবদল নেতা তাড়াশ উপজেলার শাখার সদস্য সচিব রাজিব আহমেদ মাসুম নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সকল ভেদাভেদ, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আপনারা দলকে সুসংগঠিত করেন, তারেক জিয়ার হাতকে শক্তিশালী করুন। সাধারণ মানুষের পাশে দাঁড়ান। সর্বপরি দেশকে ভালবাসুন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর