রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
আজকের শিরোনাম
হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম

আমতলীতে বাজার সিন্ডিকেট ভাঙ্গার লক্ষ্যে বৈষম্য বিরোধী ছাত্রদের ন্যাজ্য মূল্যে সবজি বাজার চালু

মোঃরনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ / ৩৭৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

মোঃরনি মল্লিক বরগুনা জেলা প্রতিনিধিঃ

আমতলী উপজেলায় বাজার সিন্ডিকেট ভাঙ্গার লক্ষে নতুন বাজার চৌরাস্তা এলাকায় বৈষম্য বিরোধী ছাত্ররা ন্যায্য মূল্যে সবজি বাজার চালু করেছে। সোমবার সকালে এ বাজারের উদ্বোধন করা হয়।

 

জানা গেছে, বাজারে এক শ্রেণির অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্র অতিরিক্ত মূল্যে বিক্রয় করছে। এতে নিম্ন আয়সহ সাধারন মানুষের ক্রয় ক্ষতা না থাকায় আমতলী উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র নেতা মো. আব্দুল্লার নেতৃত্বে নতুন বাজার চৌরাস্তা মোর এলাকায় সোবার সকাল থেকে ন্যাজ্য মূল্যে একটি সবজি বাজার চালু করা হয়েছে। এখান থেকে সবাই প্রতিদিনের চাহিদা মোতাবেক পিয়াজ, রোশন, আলু, লাউ, লাউ শাক, করলা, বেগুন, কাঁচা মরিচসহ নানা ধরনের নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয় করতে পারবেন।

 

সকাল ১০টায় বাজারের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলম। উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আমতলী উপজেলা সমকাল প্রতিনিধি মো. জাকির হোসেন, কালের কন্ঠের আমতলী প্রতিনিধি হায়াতুজ্জামান মিরাজ, রাজধানী টিভির আমতলী উপজেলা প্রতিনিধি মো. নাসির মাহমুদ ছাত্রপ্রতিনিধি ইনজামামুল হক আবিদ, বেল্লাল হোসেন, গোলাম রাব্বি, মৈতি ও বায়েজিদ হোসেন তামিম প্রমুখ।

 

সভায় উপস্থিত ছিলেন নাগরিগ ভাবনার আমতলী প্রতিনিধি মো. ফকরুদ্দিন, দেশ প্রতিদিনের সাংবাদিক মো. রুবেল হোসেন, দৈনিক ভোরের সময় আমতলী প্রতিনিধি মো. বায়েজিদ তালুকদার, দৈনিক দক্ষিণাঞ্চল প্রত্রিকার আমতলী প্রতিনিধি বিরাজ কুমার বিশ্বাস, বাংলাদেশ সমাচার আমতলী প্রতিনিধি মাঈনুল ইসলাম রাজু, চ্যানেল আমতলীর প্রতিনিধি মো. সায়মন, চ্যানেল আমতলীর ভয়েজ প্রেজেন্টার সাবিকুন নাহার, দৈনিক সবির্ন নিউজের আমতলী প্রতিনিধি সোনিয়া আক্তার প্রমুখ।

 

আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা তার বক্তেব্য বলেন, ব্যবসায়রী যখন বাজার সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় জিনিষ পত্রের দাম বাড়িয়ে দিয়েছে সেখানে নিম্ন আয়সহ সাধারন মানুষের কষ্টের কথা বিবেচনা করে বৈষম্য বিরোধী ছাত্ররা ন্যায্য মূল্যে বাজার চালু করে যে উদ্যোগ নিয়েছে এজন্য তাদেরকে আমি সাধুবাদ জানাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর