বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড

ঝিনাইগাতীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৯৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৬ নভেম্বর, ২০২৪

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলার ঝিনাইগাতী ২০২৪-২০২৫ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম,ভুট্রা,চিনাবাদাম,পেঁয়াজ,মুগ, মসুর ও খেসারী ফসলের আবাদ বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচীর আওতায় ৪হাজার ১শত জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক পেলো বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ কর্মসূচি পালিত হয়।

 

বুধবার(৬নভেম্বর) দুপুরে ঝিনাইগাতী উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি দপ্তরের আয়োজনে এই বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।কৃষি প্রণোদনা মধ্যে ২১০০ জন কৃষককে জনপ্রতি ১ কেজি সরিষা,১০কেজি এমওপি, ১০ কেজি ডিএমপি,২০জন কৃষককে ১ কেজি পেঁয়াজ, ১০ কেজি এমওপি,১০ কেজি ডিএমপি,১৫০ জন কৃষককে ২০ কেজি গম,১০ কেজি এমওপি, ১০ কেজি ডিএমপি,১৪০জন কৃষককে ২ কেজি ভুট্রা, ১০ কেজি এমওপি,১০ কেজি ডিএমপি প্রদান করা হয়।

 

ঝিনাইগাতী উপজেলা কৃষি অফিসার ফরহাদ হোসেনের সভাপতিত্বে উক্ত বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.আশরাফুল আলম রাসেল।উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা জাহিদ হাসানের সঞ্চালণায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ এ.টি.এম ফয়জুর রাজ্জাক আকন্দ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.রাজিবুল ইসলাম, সমাজ সেবা কর্মকর্তা সানজা হোসাইন সানী,পল্লী উন্নয়ন কর্মকর্তা এনামুল হক প্রমুখ।

এসময় উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন কর্মকর্তা, উপকারভোগী কৃষক ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর