মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন

তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত তাড়াশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ মাহবুবুর রহমান,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ / ১৯৭ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

মোঃ মাহবুবুর রহমান,তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ও তাড়াশ সদর ইউনিয়ন বিএনপির আয়োজনে ৭ নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র ্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৩ ঘটিকায় মাধাইনগর ইউনিয়নের কৃষ্ণদিঘী বাজার থেকে এক বর্ণাঢ্য র ্যালি বের হয়ে অত্র এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

পরে কৃষ্ণ দিঘী হাটে উপজেলা বিএনপির সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম রাসুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা সভাপতি খন্দকার সেলিম জাহাঙ্গীর, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন মাহাবুব, পৌর বিএনপির আহ্বায়ক তপন কুমার গোস্বামী ,সদস্য সচিব খন্দকার আব্দুল বারীক , পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম,বারুহাস ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাসান ইকবাল শহীদ, বিএনপি নেতা অধ্যাপক আব্দুর রহিম, জেলা যুবদলের তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক খন্দকার নুরুল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্ববায়ক পি.এম নজরুল ইসলাম, সহ আরো অনেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর