মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম

বাগমারায় বিএনপির জাতীয় বিপ্লব সংহতি দিবস পালিত

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি / ১৭৬ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

আপেল মাহমুদ রাঙ্গা বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় উপজেলা ও পৌরসভা বিএনপি’র উদ্যোগে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্প্রতিবার বিকেল সাড়ে ৩ টার দিকে উপজেলা ও পৌরসভা বিএনপির নেতাকর্মীরা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ভবানীগঞ্জ আলুহাটি থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করেন। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিন শেষে আলুহাটিতেই একটি আলোচনা সভায় মিলিত হন।

উপজেলা বিএনপি’র সদস্য সচিব অধ্যাপক কামাল হোসেনের পরিচালায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র আহবায়ক‌ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ডি এম জিয়াউর রহমান জিয়া, ৫ -নং আউচপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডিএম শফিকুল ইসলাম (শাফি) যুগ্ন আহবায়ক বাগমারা উপজেলা যুবদল আউচপাড়া ইউনিয়ন যুবদল সভাপতি সিদ্দিক, মাস্টার রফিকুল ইসলাম সাজু,
নরদাশ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি’র নেতা মোশারফ হোসেন মাষ্টার, কাচারীকোয়ালীপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাষ্টার আব্দুল গাফফার, উপজেলা বিএনপি’র সাবেক সাধারন সম্পাদক উপাধ্যক্ষ্য আব্দুস সোবহান, তাহেরপুর পৌরসভার সাবেক মেয়র আবু নঈম শামসুর রহমান মিন্টু, ভবানীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আব্দুর রাজ্জাক, বিএনপি’র নেতা আখতারুজ্জামান তপন, ভবানীগঞ্জ পৌর যুবদলের সাবেক আহবায়ক আলাউদ্দিন আলো, যুবদল নেতা আতিকুর রহমান জর্জ, রেজাউল করিম, সানাউল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের দীর্ঘ ১৮ বছরে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিভিন্ন ভাবে নির্যাতন ও হয়রানীর সাথে জড়িতদের দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর