মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম

নাটোরের সিংড়ায় বিএনপির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৪জন

নিজস্ব প্রতিবেদক : / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের সিংড়ায় রাস্তাকে কেন্দ্র করে বিএনপির দু’গ্রুপের সংঘর্ষে দুই গ্রুপের ৪জন আহত হয়েছেন বলে জানা গেছে।

বৃহঃস্পতিবার (৭ নভেম্বর ) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এঘটনা ঘটে।
এলাকাবাসী সুত্রে জানা যায়, উপজেলার চৌগ্রাম ইউনিয়নের জামতলী নীচা বাজার এলাকায় রাস্তা কে কেন্দ্র করে ইটালী ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের সাধু হাজি গ্রুপ ও চৌগ্রাম ইউনিয়নের তেরবাড়িয়ার গ্রামের আবুল কালাম আজাদ গ্রুপের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

এঘটনায় আবুল কালাম আজাদ গ্রুপের মোঃ উজ্জ্বল (৩৫) পিতা মোঃ ফটিক ও সাজ্জাদ মেম্বার ও অপরপক্ষ সাধু হাজী গ্রুপের মোঃ সাইফুল (৩৫) পিতা মৃত আঃ লতিফ সরকার ও মোঃ জাহাঙ্গীর আলম লিটন পিতা সাধু হাজী আহত হয়। আহত ব্যক্তিরা চিকিৎসাধীন অবস্থায় আছে। ঘটনার পরের দিন (৮ নভেম্বর) শুক্রবার সকালে পুনরায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের প্রস্তুতি নেয়। সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বর্তমানে যৌথবাহিনী তৎপর আছে। প্রতিবেদন লেখা পর্যন্ত দু’গ্রুপের কেউ লিখিত অভিযোগের খবর পাওয়া যায়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানা যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ পরিদর্শন করেছেন, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর