বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

তাড়াশে দেড় কেজি চালেও মিলছে না এক কেজি আলু

রিপোর্টারের নাম / ১০৯ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

 মজিবর রহমান  স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে দেড় কেজি চালের মূল্য দিয়েও কেনা যাচ্ছে না এক কেজি আলু। সবজি খ্যাত আলু নামক নিত্য প্রয়োজনীয় দ্রব্যটির মূল্য এতো পরিমান বৃদ্ধি পেয়েছে যে ক্রেতাদের নাগালেন বাইরে চলে গেছে।
শনিবার উপজেলার বিভিন্ন হাট- বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি স্বর্ণা চাউল বিক্রি হচ্ছে ৫৫ টাকায়। অথচ প্রতি কেজি আলু বিক্রি হচ্ছে ৭৫ টাকায়। অর্থ্যাৎ দেড় কেজি চাল বিক্রি করেও কেনা যাচ্ছে না এক কেজি আলু।
তাড়াশ পৌর বাজারে তরিতরকারী ক্রেতা কৃষক জালাল উদ্দীন বলেন, ছেলে আলুর তরকারী ছাড়া ভাত খেতে চায় না। তাই আলুর মূল্য নাগালের বাইরে গেলেও বাধ্য হয়ে কিনতে হচ্ছে।
উপজেলার নওগাঁ বাজারের আলু ব্যবসায়ী আলতাব হোসেন জানান, মোকামে আলু বেশি দামে কিনতে হচ্ছে। তাই খুরচা প্রতি কেজি ৭৫ টাকার কমে বিক্রি করতে পারছি না।
উপজেলার গুল্টা বাজারের ষাটোর্ধ বয়সের আলু ক্রেতা হযরত আলী বলেন, বাবা আমার জীবনদশায় আলুর কেজি ৭৫ টাকা দেখিনি। সঠিক বাজার তদারকির অভাবে আলুসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার এমন অস্থিতিশীল হয়ে ওঠেছে।
এ ব্যাপারে বাজার মনিটরিংয়ের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খালিদ হাসান বলেন, তাড়াশ উপজেলায় নিয়মিত বাজার মনিটরিং করা হচ্ছে। এরপরও দ্রব্যমূল্য অতিরিক্ত নেয়ার বিষয়ে কেউ অভিযোগ করলে খতিয়ে দেখা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর