সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৫৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

বিনা চাষে রসুন লাগাতে ব্যস্ত চলনবিল অঞ্চলের কৃষকেরা

মোঃ মাহবুবুর রহমান, চলনবিল প্রতিনিধি: / ২২৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ১৭ নভেম্বর, ২০২৪

মোঃ মাহবুবুর রহমান, চলনবিল প্রতিনিধি:

শস্য ভান্ডারখ্যাত দেশের বৃহত্তর বিল চলনবিল। আর এ বিল জুড়ে পানি নামার সাথে সাথে শুরু হয়ছে বিভিন্ন ফসল চাষ। এখন বিলে শুরু হয়েছে বিনাচাষে রসুনের আবাদ। রসুনের বীজ রোপন করতে ব্যস্ত হয়ে পড়ছে চলনবিলাঞ্চলের নারী-পুরুষ। এখন কৃষক হালচাষ ছাড়াই রসুন রোপন করছেন।দিন দিন কাদামাটিতে রসুন আবাদে আগ্রহ বাড়ছে।

সরজমিনে দেখা যায়, বিলে পানি নামার সাথে সাথে ফাঁকা জমিতে নরম কাদামাটিতে বিনাচাষে রসুন রোপনের ধুম পড়েছে। চলনবিলাঞ্চে সর্বোচ্চ অর্থকরী ফসলের মধ্যে বিনাচাষে রসুনচাষ অন্যতম। বিনাচাষে রসুনের বাম্পার ফলনের কারণে প্রতি মৌসুমে এলাকার কৃষকরা রসুন চাষে আগ্রহ বাড়ছে, ঝুঁকছেন বেশি বেশি রসুন চাষে।

তাড়াশ উপজেলার কাঁটাবাড়ি, নাদোসৈয়দপুর, বিন্নাবাড়ী, চরহামকুড়িয়াসহ এলাকায় দেখা যায়, নারী-পুরুষ মিলে জমিতে লাইন ধরে বসে নরম কাদা মাটিতে রসুনের কোয়া রোপন করছেন। এ উপজেলায় এখন চলছে রসুন রোপনের ভরা মৌসুম। ধুম পরেছে এ চাষে।

বিনাচাষে উৎপাদন পদ্ধতিঃ বিল থেকে পানি নেমে গেলে পলি জমা কাদা মাটিতে বিনা হালে সারিবদ্ধভাবে  রসুনের কোয়া রোপন করা হয়। রোপন শেষে ধানের নাড়া (খড়) বিছিয়ে ঢেকে দেওয়া হয়। এর আগে প্রতি বিঘা জমিতে ৩০ কেজি টিএসপি, ২৫ কেজি পটাশ, ২০ কেজি জিপশাম ও ২ কেজি বোরন সার প্রয়োগ করা হয়। রোপনের ২৫-৩০ দিন পর বিঘা প্রতি ১৫-২০ কেজি ইউরিয়া সার দিয়ে পানি সেচ দেওয়া হয়। ৫০ দিন পর আবার দ্বিতীয় দফা ১০-১৫ কেজি ইউরিয়া সার প্রয়োগ করা হয়। রোপনের ১২০/১৩০ দিন পর রসুন উত্তোলনের করা যায়।

উপজেলার কাঁটাবাড়ি গ্রামের কৃষক মেহেদি হাসান জানান,  বিনাহালে দুই বিঘা জমিতে রসুন লাগিয়েছি। সে আরো বলেন, প্রতি বিঘা জমিতে রসুন চাষ করে ফসল ঘরে তোলা পর্যন্ত প্রায় ৩৫-৪০ হাজার টাকা ব্যয় হবে। তিনি আশা করছেন আবহাওয়া অনুকুলে থাকলে প্রতি বিঘা জমিতে প্রায় ২৫-৩০ মন রসুন পাবেন। যার বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৪০ হাজার টাকা। চরহামকুড়িয়া গ্রামের মোতালেব হোসেন জানান, বিনা চাষে দেড় বিঘা জমিতে রসুন রোপন করছেন। সেও আশা করছেন ভালো ফলন ও দাম বেশি পাবেন।

তাড়াশ উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন জানান, তাড়াশে এলাকায় বর্ষার পানি নামার সাথে সাথে কাদা মাটিতে কৃষক বিনাচাষে রসুন আবাদ করছেন। রসুন চাষ লাভজনক হওয়ায় প্রতিবছর এ আবাদ বৃদ্ধি পাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর