রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

তাড়াশে অতর্কিত ভাবে হামলা করে বাড়ী ঘর ভাংচুর ও মালামাল লুট

রিপোর্টারের নাম / ২২৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার

সিরাজগঞ্জের তাড়াশে অতর্কিত ভাবে হামলা করে বাড়ী ঘর ভাংচুর ও মালামাল লুটের ঘটনা ঘটেছে । ১৯ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার সদগুনা ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে মোঃ জানমাহমুদের বাড়ীতে রওশন গ্রæপ বাহিনী এ ঘটনা ঘটায়। এ বিষয়ে জান মাহমুদের স্ত্রী দেলোয়ারা খাতুন থানায় অভিযোগ করেছেন।
জানা যায়, অভিযোগকারীর ছেলে মোঃ রমজান আলী মোঃ বাকির মুদির দোকানের সামনে দাড়িয়ে থাকা অবস্থায় রওশন গ্রæপ বাহিনীর সদস্য মোঃ মাজহারুল পূর্ব শত্রæতার জের ধরে অকথ্য ভাষায় গালি গালাজ করতে থাকে। এ সময় রমজান আলী মাজহারুল কে গালি গালাজ করতে নিষেদ করলে উভয়েই বাকদ্বন্দে জড়িয়ে পরে। তখন রওশন গ্রæপের সকল সদস্য সেখানে এসে রমজান আলীকে ঘিরে মারার জন্য তেরে আসে। এমন সময় রমজার আলী প্রাণের ভয়ে দৌড় দিয়ে নিজ বাড়িতে আসে। তখন মৃত লকু ফকিরের ছেলে মোঃ বাকির হুকুমে ১১ জনের একটি দল বাঁশের লাঠি শোঠা নিয়ে বে আইনী ভাবে জানমাহমুদের বাড়ীর গেট, টিনের বেড়া ও ঘরের আসবাবপত্র ভাংচুর করে। পরে ঘরের মধ্যে স্টিলের বক্সে থাকা ১২ লাখ টাকা, ২ ভরি সোনার গহনা লুট করে নিয়ে যায়। এ রকম তান্ডব চালিয়ে চলে আসার সময় রমজান আলীসহ তার পরিবারের সকল সদস্যদের বিভিন্ন ভয় ভীতি ও প্রাণ নাশের হুমকী দেয়।
এ বিষয়ে মাহমুদের স্ত্রী দেলোয়ারা খাতুন জানান, রওশন গ্রæপ বাহিনীর সদস্য আমার বাড়ী ঘর ভাংচুর ও মালামাল লুট করে নিয়ে গেছে এবং আমাদের প্রাণ নাশের হুমকী দেয়। আমার পরিবারের সদস্যদের নিরাপত্তার জন্য থানায় অভিযোগ দিয়েছি।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মোঃ অ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর