রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

জগন্নাথপুরে কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় ইশমাম’কে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান

আমির হোসেন স্টাফ রিপোর্টার / ১৮৫ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪

আমির হোসেন স্টাফ রিপোর্টার

জগন্নাথপুরের কৃতি ব্যাডমিন্টন খেলোয়াড় মোঃ আমান সারোয়ার ইশমাম’কে উপজেলা ব্যাডমিন্টন খেলোয়াড় বৃন্দ কর্তৃক সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন আয়োজিত ইয়োনেস্ক- সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ ২০২৪ -এ সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মোঃ আমান সারোয়ার ইশমাম আন্তর্জাতিক টুর্নামেন্ট অনূর্ধ্ব ১৯ বাংলাদেশের হয়ে খেলার সুযোগ পাওয়ায় জগন্নাথপুর উপজেলা’র ব্যাডমিন্টন খেলোয়াড়বৃন্দের আয়োজনে আমান সারোয়ার ইশমাম’কে (৮ ই ডিসেম্বর রোজ রবিবার) দিবাগত রাত ৮ ঘটিকার সময় জগন্নাথপুর উপজেলা মডেল মসজিদের হলরুমে খ্যাতিমান ব্যাডমিন্টন খেলোয়াড় ও জাজ মোঃ আব্দুল কাদির লাকসনের সভাপতিত্বে এবং ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শরীফ উল মামুন এর পরিচালনায় সংবর্ধনা প্রদান ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও তরুণ সমাজ সেবক সাংবাদিক মুহাম্মদ জামাল উদ্দিন বেলাল।

আরও বক্তব্য রাখেন ফেয়ার ফেইস জগন্নাথপুর এর যুগ্ম সাধারন সম্পাদক আলী আকবর, জাহান রেস্তোরাঁর স্বত্বাধিকারী ব্যবসায়ী লিমান ভূইঁয়া, জলিল ট্রেডার্স এর স্বত্বাধিকারী ফরিদ আহমদ মনাই, সংবর্ধিত খেলোয়াড় আমান সারোয়ার ইশমাম এর গর্বিত পিতা আব্দুল মুকিত, ব্যবসায়ী মহব্বত আলী, শহীদুল ইসলাম, খেলোয়াড় একলিম আহমদ ও রফিকুল ইসলাম।

এসময় বিভিন্ন শ্রেনী পেশার অসংখ্য লোকজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর