মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম

শেরপুরের ঝিনাইগাতীতে শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন পলাশ

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৮৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুরের ঝিনাইগাতীতে উপজেলা পর্যায়ে জন্ম-মৃত্যু নিবন্ধন নভেম্বর /২৪মাসে শ্রেষ্ট ইউপি চেয়ারম্যান নির্বাচিত হলেন গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আশরাফুল ইসলাম পলাশ। এ উপলক্ষে বুধবার (১১ডিসেম্বর) বিকেলে সন্মাননা হিসেবে স্মারক প্রদান করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল।

এসময় কাংশা ইউপি চেয়ারম্যান মো. আতাউর রহমান, ধানশাইল ইউপি চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম, নলকুড়া ইউপি চেয়ারম্যান রুকুনুজ্জামান, ঝিনাইগাতী সদর ইউপি চেয়ারম্যান মো. শাহাদাৎ হোসেন, মালিঝিকান্দা ইউপি চেয়ারম্যান মো. মোজাম্মেল হক এবং হাতীবান্ধা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

জানা গেছে, আশরাফুল ইসলাম পলাশ বিগত নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ গ্রহন করে নৌকার প্রভাবশালী প্রার্থী হাবিবুর রহমান মন্টুকে পরাজিত করে
বিজয় লাভ করেন। এরপর থেকে ইউনিয়নবাসীদের সেবায় দিনরাত নিজেকে নিয়োজিত করেছেন। তার নির্বাচনী এলাকায় সরকারি প্রতিটা বরাদ্ধ বিচক্ষণতার সাথে প্রদান করে আসছেন। এছাড়া সরকারি বিভিন্ন দপ্তরের সাথে সখ্যতা রেখে পুরো ইউনিয়নের উন্নয়নকল্পে
কাজ করে যাচ্ছেন। এ পর্যন্ত তিনি সরকারিভাবে বরাদ্ধ নিয়ে অনেক কাঁচা রাস্তা মেরামত, বেশ কিছু রাস্তা পাকাকরণ স্বচ্ছতার সাথে করে যাচ্ছেন।

 

এলাকার প্রতিটি সমস্যা নিজের সমস্যা মনে করে তিনি কাজ করে যাচ্ছেন। ফলে আগের তুলনায় বর্তমানে অত্র ইউনিয়নে মামলা-মোকদ্দমার সংখ্যাও কমে গেছে। এক কথায় মানবতার ফেরিওয়ালা হয়ে তিনি জনগণের সেবা করে যাচ্ছেন। এখন পর্যন্ত তার নামে
কোন ধরণের অভিযোগ এলাকাবাসীদের পক্ষ থেকে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর