মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে পুলিশের নাশকতার মামলার আসামী বিএনপি নেতা বদলে যাওয়া রাজনৈতিক বাস্তবতায় ভিন্ন আবহে শেখ হাসিনার জন্মদিন মুফতি জালাল উদ্দীন হেলালীকে হেনস্তা, অপমান, মানহানি ও অপবাদকারীর বিরুদ্ধে প্রশাসনের কাছে অভিযোগ দায়ের অবৈধভাবে মাটিকাটার বিরুদ্ধে অভিযান, ৫ লাখ টাকা জরিমানা ‘পলিথিনে বিপন্ন কর্ণফুলী, দেশের স্বার্থেই নদী রক্ষা জরুরি’: সেমিনারে ড. মোহাম্মদ আলী আজাদী ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম

শেরপুরে সেনা সদস্য হত্যার প্রধান আসামী রঞ্জু গ্রেফতার

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি : / ২১৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

মিজানুর রহমান , শেরপুর জেলা প্রতিনিধি :

শেরপুর জেলার সদর উপজেলায় সেনা সদস্য ওয়াসিম আকরাম (২৬) হত্যা মামলার প্রধান আসামী মো. রঞ্জু মিয়া (৩৩)কে গ্রেফতার করেছে  র‍্যাব।

শুক্রবার (১৩ডিসেম্বর) সকালে তাকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রঞ্জু মিয়া সদর উপজেলার চরশেরপুর নিজপাড়া এলাকার মো. আব্দুস সালামের ছেলে।

 

র‍্যাব জানায়, গেলো ২ডিসেম্বর সকালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে চরশেরপুর প্রাথমিক বিদ্যালয়ের মাঠে পৌঁছামাত্র সেনা সদস্য ওয়াসিম আকরামকে তার চাচা-জ্যাঠা ও চাচাতো ভাইসহ অন্যান্য আসামীরা পথরোধ করে দেশীয় ধারালো অস্ত্র দ্বারা উপর্যুপরি কোপ মেরে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে আহতের স্বজনরা তাকে দ্রুত উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওয়াসিম আকরামকে মৃত ঘোষণা করে।

 

এ ঘটনায় নিহতের ছোট ভাই মো.জসিম উদ্দিন বাদী হয়ে ৩ডিসেম্বর শেরপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। এর পর থেকেই আসামীরা আত্মগোপনে চলে যায়।

এই ঘটনার পর র‌্যাব-১৪, জামালপুর ছায়াতদন্ত শুরু করে এবং জড়িতদের আইনের আওতায় নিয়ে আসতে কার্যক্রম গ্রহন করে। এরি ধারাবাহিকতায় গোপনে সংবাদ পেয়ে শুক্রবার সকালে র‍্যাবের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে সেনা সদস্য ওয়াসিম আকরাম হত্যা মামলার প্রধান আসামী মো. রঞ্জু মিয়াকে জামালপুর জেলার মেলান্দহ উপজেলার আমডাঙ্গা এলাকা থেকে
গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃত রঞ্জু মিয়াকে উক্ত মামলায় শেরপুর সদর থানায় শুক্রবার দুপুরে সোপর্দ করা হয়।

উল্লেখ্য, নিহত সেনা সদস্য ওয়াসিম আকরাম ঘটনার ১ সপ্তাহ আগে ছুটিতে বাড়ীতে এসেছিলো। আর খুনিরা আপন চাচা, জ্যাঠা ও চাচাতো-জ্যাঠাতো ভাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর