সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

নাটোরের সিংড়ায় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে আহত ১৫জন

নিজস্ব প্রতিবেদক : / ১২৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের সিংড়ায় শৈলমারী খালে মাছ মারাকে কেন্দ্র করে স্থানীয় বিএনপির দু’গ্রুপের মধ্যে সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিংড়া পৌর এলাকার শৈলমারী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপেক্স ও ৩ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিএনপি নেতা কাশেম গ্রুপের আহতরা হলেন, আ: হালিম (৬৫) পিতা মজনু, আ: সালাম (৫৫) পিতা রুস্তম আলী, সেলিম( ৪০) পিতা: মোতাহার, আবুল কালাম ( ৫৭) পিতা রুস্তম আলী, রফিকুল ( ৫৩) পিতা নুরুজ্জামান, তসলিম( ৩০) পিতা নুরুজ্জামান।

অপরদিকে বিএনপি নেতা আশরাফুল গ্রুপের আহতরা হলেন, শরিফুল ( ৩২) পিতা আসলাম, রাকিবুল ( ২৫) পিতা রাসেদ আলী, ওয়ার্ড যুবদলের সভাপতি মোস্তফা ( ৩২) ইয়াদ আলী (৫৫) পিতা রাসেদ আলী, শিপন (১৯) পিতা ইয়াদ আলী, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি খোরসেদ আলম (৩০), উপজেলা ছাত্রদলের ১ নং যুগ্ন আহবায়ক আশরাফুল ( ৩৫) পিতা রাসেদ আলী।

জানা যায়, শৈলমারী খালে মাছ মারতে যায় আশরাফুল সহ তার লোকজন।

এসময় হাজিপুর গ্রামের বাসিন্দা কাসেম আলী বাধা দেয়। এসময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। ধারালো অস্ত্র, লাঠি সোটা নিয়ে সংঘর্ষে উভয় পক্ষে মোট ১৫ জন আহত হয়।

আশরাফুল ইসলাম বলেন, আবুল কাশেম ও তার লোকজন ১ লক্ষ ২০ হাজার টাকায় লিজ নেয়। শৈলমারী গ্রামের প্রায় শতাধিক লোক মাছ মারতে গেলে তারা বাধা দেয়। সরকারী খাল লিজ দেয়ার অধিকার তাদের নাই। তারা আমাদের অন্যায়ভাবে মেরেছে।

তবে আবুল কাশেম জানান, আমরা সরকারের কাছ থেকে লিজ নিয়েছি।লিজকৃত জমিতে খাল খনন করা হয়েছে। আমাদের বৈধ কাগজপত্র রয়েছে। অন্যায় ভাবে তারা মাছ মারতে আসলে এলাকার লোকজন বাধা দেয়।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, এ বিষয়ে সিংড়া থানায় কেউ অভিযোগ দেয়নি। তবে পরিস্থিতি শান্ত করতে পুলিশ তৎপর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর