বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

নাচোলে ট্রাক্টর দিয়ে জোরপূর্বক ১১বিঘা জমির ফসল নষ্ট করেছে সন্ত্রাসীরা

আবুল হোসেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি / ১৪০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪

আবুল হোসেন,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রাক্টর দিয়ে জোরপূর্বক ১১বিঘা জমির ফসল নষ্ট করেছে সন্ত্রাসীরা, ১৭জনের নামে এজাহার ও আরো ১৫-২০ জনকে অজ্ঞাতনামা করে এজাহার দায়ের করেছে ভুক্তভোগীরা। গতকাল (২০ই ডিসেম্বর) শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে নাচোল উপজেলার সদর ইউনিয়নের দুলাহার গ্রামে এ ঘটনা ঘটে। এব্যাপারে একই গ্রামের প্রকৃত জমির মালিক, হারুন অর রশিদ বাদি হয়ে থানায় এজাহার দায়ের করেন। হারুন অর রশিদ বলেন গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে ঐ গ্রামের সালাউদ্দিন, রবি, পিন্টু, ইউসুফ সহ এজাহার ভুক্ত আসামীগণ লাঠি, কোদাল, হাঁসুয়া, বল্লম সহ ধারালো অস্ত্র নিয়ে আমার ফসলি জমির উপর এসে আমার কাছে, ৪ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

 

এবং টাকা না দিলে মেরে ফেলার হুমকি দেন। সন্ত্রাসীদের কথায় কর্আণপাত না করলে, আমার ১১বিঘা জমিতে থাকা আলু, গম, সরিষা ও বোরো ধানের বীজ ট্রাক্টর দিয়ে হাল বেয়ে নষ্ট করে ফেলে। এতে আমার ৬ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমি পুলিশ প্রশাসনের নিকট অনুরোধ করছি যে, আমার জমির ফসল নষ্টের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের সঠিক তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

 

বর্গাচাষি কেরামত আলী, রাজিবুল ইসলাম ও উতুল বলেন আমরা এনজিওতে লোন করে জমি চাষাবাদ করেছি। সব মিলিয়ে আমাদের প্রায় ৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের এখন রাস্তায় বসা ছাড়া আর কোন উপায় নেই।

 

এঘটনায়, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছিল , সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর