শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’

গলাচিপায় সাধারণ শিক্ষকদের মতামতকে উপেক্ষা করে সিলেকশনের মাধ্যমে শিক্ষক সমিতি গঠন

স্টাফ রিপোর্টার:: / ১৫০ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার:

পটুয়াখালীর গলাচিপায় সাধারন শিক্ষকদের মতামতকে উপেক্ষা করে সিলেকশনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষক সমিতি গঠন করা হয়েছে। ২২ ডিসেম্বর ২০২৪ ইং রবিবার সকাল ১১ টা ৩০ মিনিটের সময় গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে কিছু শিক্ষকদের উপস্থিতিতে এ কমিটি গঠন করা হয়। সাধারন শিক্ষকরা নির্বাচনের মাধ্যমে সমিতি গঠন করার দাবি জানালে হট্টগোল বাজে।

এসময় তাড়াহুড়া করে ৯ জনকে নিয়ে কমিশন গঠন করে রাজা মিয়াকে সভাপতি ও মাসুম বিল্লাকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়। গলাচিপা উপজেলার সাধারণ শিক্ষকরা বলেন যাকে সভাপতি করা হয়েছে তিনি অত্র উপজেলায় অনেক বিতর্কিত শিক্ষক বটে। তাঁরা আরও বলেন এরকম বিতর্কিত শিক্ষক আমরা এই সমিতির সভাপতি হিসাবে মূল্যায়ন করতে পারি না আমরা নির্বাচনের মাধ্যমে শিক্ষক সমিতি গঠন করতে চাই।

যাদেরকে নিয়ে কমিশন গঠন করা হয় তারা হলেন মোঃ সিদ্দিকুর রহমান সভাপতি গলাচিপা উপজেলা বিএনপি, মোঃ জাহাঙ্গীর হোসেন খান সহ সভাপতি গলাচিপা উপজেলা বিএনপি, মোঃ মিজানুর রহমান সভাপতি গলাচিপা পৌর বিএনপি, মোঃ শাহিন খন্দকার সাংগঠনিক সম্পাদক গলাচিপা উপজেলা বিএনপি, মোঃ মাসুম বিল্লাহ যুগ্ম সাধারন সম্পাদক গলাচিপা উপজেলা বিএনপি, মোঃ নিজাম উদ্দিন প্রধান শিক্ষক গলাচিপা সরকারি মাধ্যমিক বিদ্যালয়, মোঃ আলমগীর হোসেন প্রধান শিক্ষক গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, এম এ মতিন সভাপতি জেলা শিক্ষক সমিতি ও মনজুরুল আহমেদ সদস্য সচিব জেলা শিক্ষক সমিতি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর