রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর সীমান্তে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ৩ বাংলাদেশিকে আটক করেছে বিজিবি। গারো পাহাড়ে বন রক্ষায় মানববন্ধন: আগুন প্রতিরোধে সচেতনতামূলক ব্যানার স্থাপন! ভুরুঙ্গামারীতে মানব সমাজ কল্যাণ ক্লাব’র আর্থিক সহায়তা ও ঈদ উপহার প্রদান শ্রীমঙ্গলে আব্দুল খালেকের উদ্যোগে ইফতার মাহফিল—দোয়া কামনায় মিলিত সর্বস্তরের মানুষ; রাউজান প্রেস ক্লাবের উপহার বিতরণ সাংবাদিকদের মানবিক উদ্যোগ প্রশংসনীয়: সাবের সুলতান কাজল বাংলাদেশ ডিপ্লোমা ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশন (বিডিপিএ)-কে বিএনপির রাজনৈতিক আদর্শে রূপান্তরের অভিযোগ: ফ্যাসিস্ট দোসর পুনর্বাসনের অপচেষ্টা পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন বাকেরগঞ্জ উপজেলার বিএনপির সাবেক সদস্য জনাব এস, এম নিয়াজ মোর্শেদ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র ইফতার মাহফিল সাংবাদিক উন্নয়ন পরিষদের উদ্যোগে ঈদ উপহার বিতরণ, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত;

নাটোরের সিংড়ায় বিএডিসির খাল খননে অনিয়ম ও অপরিকল্পিত খাল খননের অভিযোগ উঠেছে ।

নিজস্ব প্রতিবেদক : / ১২৭ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

নাটোরের সিংড়ায় পাটসাঐল – শৈলমারী খাল খননে অনিয়ম এবং অপরিকল্পিত খাল খননের অভিযোগ উঠেছে । ঠিকাদারি প্রতিষ্ঠান এবং স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাদের উপর খাল খনন করে অর্থ লুটপাটের অভিযোগ উঠেছে।

 

খাল খননের ফলে কৃষি জমির উপর প্রভাব পড়েছে। প্রভাবশালী ঠিকাদারি প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতাদের হস্তক্ষেপের কারনে খালের পারে কৃষকেরা সেচ সুবিধা বঞ্চিত হচ্ছে। অপরদিকে অপরিকল্পিত ভাবে নিয়মনীতি তোয়াক্কা না করে খালের নকশা অনুযায়ী খনন কাজ না করার অভিযোগ উঠেছে। তাছাড়া কৃষকদের জমিতে মাটি ফেলে জমির আবাদ নষ্ট এবং ফসল ঘরে তোলার সুবিধা ও বঞ্চিত করা হয়েছে। যার জন্য খাল খনন কৃষকের গলার কাটা হয়েছে। সেখানে বরেন্দ প্রকল্পের গভীর নলকুপ ও হুমকির মুখে পড়েছে।

 

শফিকুল ইসলাম ও আবুল কাসেমের লীজকৃত জমিতে খাল খননের ও অভিযোগ উঠেছে। যার কারনে খাল দখল নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হয়।

 

জানা যায়, ২০২৩- ২৪ অর্থ বছরের আওতায়
পাটসাঐল – শৈলমারী খাল খনন করে বিএডিসি।

 

আওয়ামী লীগের পৌর মেয়র জান্নাতুল ফেরদৌসের ছত্রচ্ছায়ায় স্থানীয় কাউন্সিলর আবুল কালাম, ১২ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি শাহিনুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আহম্মদ আলী, সহযোগী ফুলচান আলী, ইয়াদ আলীর নেতৃত্বে খাল খনন করা হয়। খালের দুধারে কৃষি জমির উপর মাটি ফেলে সেই মাটি বিক্রির প্রস্তুতি নেয় ঐ প্রভাবশালী মহল। বন্যা এবং ৫ আগষ্টের পর থেকে আত্নগোপনে চলে যান মেয়র জান্নাতুল ফেরদৌস সহ তার অনুসারীরা। গত ১৭ ডিসেম্বর
স্থানীয় আশরাফুল ও আবুল কাসেমের মধ্যে খালের মাছ মারা নিয়ে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

আবুল কাসেমের পুত্র মিলন দাবি করেন খাল খননের নামে তাদের জায়গা দখল করা হয়। ১৩৮ দাগের ৪ বিঘা জমি আমরা সরকার থেকে লিজ নিয়েছি। জায়গা আমাদের। আমরা ৪৫ বছর থেকে ভোগ দখল করে আসছি। সেখানে একটি মহলের উস্কানিতে লাঠিসোটা নিয়ে মাছ মারতে যায় উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক
আশরাফুল, ওয়ার্ড যুবদলের সভাপতি মোস্তফা, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মুন্টু, ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি খোরসেদ আলম, পৌর শ্রমিক দলের নেতা রবিউল,
ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি মেরাজুল ইসলাম ও তার লোকজন। যা বিধিনিষেধ অমান্য করা হয়েছে।

 

স্থানীয়রা জানান, এই মাঠে আ: মান্নান তার ৩০ বিঘা জমি আবাদ করেন। এছাড়া জুয়েল ২ বিঘা, রজব আলী ২০ বিঘা, বদিউজ্জামান ২০ বিঘা আবু তালেব ২০ বিঘা, আ: লতিফ ১৫ বিঘা আ: সালাম ১০ বিঘা, জিন্নাহ ৩০ বিঘা সের আলী ১৫ বিঘা, জয়নাল -৩০ বিঘা আ: হালিম -১০ বিঘা, মোস্তফা -১৫ বিঘা সহ জয়নাল, নজরুল, জাহাঙ্গির, আবু তালেব, বদিউজ্জামান সহ অর্ধশত কৃষক আবাদ করেন। যারা আজ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। তারা সেচ সুবিধা বঞ্চিত, খালের দুধারে মাটি পড়ে থাকায় চলাচলের রাস্তা নাই, কোনো যানবাহন যেতে পারে না। এতে আবাদে ব্যয় দ্বিগুণ বেড়েছে। এজন্য অপরিকল্পিত খান খননকে দায়ী করছেন তারা৷ এজন্য খালের দুপারে মাটি অপসারণ, খালের উপর দুটি ব্রীজ স্থাপন, চলাচলের রাস্তা সমতল করার দাবি জানিয়েছেন কৃষকরা।

 

বিএডিসি সুত্র জানায়, ২০২৩/২৪ অর্থ বছরে
পাবনা নাটোর – সিরাজগঞ্জ জেলার ভু-উপরিস্থ পানির মাধ্যমে সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় আনিশা ঠিকাদারি প্রতিষ্ঠান ১২০০ মিটার খাল খননের কাজ হাতে নেয়। প্রাক্কলিত ব্যয় ধরা হয় ১০ কোটি ২৯ লক্ষ টাকা।

 

বিএডিসির সিংড়া জোনের সহকারী প্রকৌশলী মানিক রতন বলেন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষকদের সুবিধার্থে খাল খনন প্রজেক্ট বিএডিসির আওতায় করা হয়। সিংড়া উপজেলায় প্রায় ১৮৬ কিলোমিটার খাল খনন করা হয়েছে। শৈলমারী খাল সরকারী খাল লিজ নেয়ার কথা শুনেছি, জেনেছি। এ বিষয়ে কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নিবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর