রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয়

অপরাধী ১০জন মামলা দেওয়া হচ্ছে ১৩০০ জনের নামে – আইজিপি বাহারুল আলম

নিজস্ব প্রতিবেদক : / ১৪৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

পুলিশের ১৫ বছরের কর্মকাণ্ডের জন্য দুঃখ প্রকাশ করে বাংলাদেশ পুলিশের সাবেক ডি ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, দলীয় স্বার্থে পুলিশ হেন অন্যায় নাই যা করে নাই। পৃথিবীর ইতিহাসে এমন ঘটনার নজির নাই।

হয়তো অপরাধ করেছেন ১০ জন ওইখানে তারা ১৩০০ জনের নাম দিয়ে দিচ্ছেন, নিরীহ লোকজন এর বিরুদ্ধে মামলা দিয়ে তাদের কাছ থেকে চাঁদাবাজি, তাদের কে ভয় দেখানো সহ তাদের কে বলা হচ্ছে থানার ওসি কে টাকা দিতে হবে কোর্টে টাকা দিতে হবে এধরণের বিভিন্ন দপ্তরে টাকা দিয়ে বাদিকে দিয়ে নাম কেটে দেওয়া হবে বলে চাঁদা নেওয়া হচ্ছে ও বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে আতংকে রাখা হচ্ছে। তিনি আরও বলেন মামলার তদন্তকারী পুলিশ যারা তাদেরকে বলছি তদন্তে যারা নিরীহ আসলেই তারা এই ঘটনার সাথে জড়িত নয় তাদেরকে কোন অবস্থাতে গ্রেফতার না করবেনা।

শনিবার (২১ ডিসেম্বর) বিকেলে সিলেট মেট্রোপলিটন পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় এসএমপি কমিশনার মোঃ রেজাউল করিম, ডিআইজি মোঃ মুশফিকুর রহমানসহ পুলিশ বিভাগের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

৫ আগস্টের পর দেশব্যাপী বিভিন্ন মামলায় যারা ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট নয়, এমন কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দিয়ে আইজিপি বাহারুল আলম বলেন, ছাত্র-জনতার আন্দোলনের পর লুট হওয়া ছয় হাজার অস্ত্রের মধ্যে এখনও দেড় হাজার অস্ত্র উদ্ধার হয়নি।

ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের গুলিতে সিলেটের সাংবাদিক তুরাব নিহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে ও ক্ষমা চেয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, এ মামলায় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে পুলিশ।

বর্তমান এসএমপি কমিশনারের প্রতি আমার তেমন নির্দেশনা দেয়া আছে। তুরাবকে হয়তো আমরা ফিরিয়ে দিতে পারব না, কিন্তু সুবিচার পাওয়ার ক্ষেত্রে পুলিশ সর্বোচ্চটুকু করবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি বলেন, পুলিশের কর্মস্পৃহা ফিরিয়ে আনাই এখন বড় চ্যালেঞ্জ। তাদের ওপর দিয়ে ঝড় বয়ে গেছে। পট পরিবর্তনের সময় কোনো পুলিশ অফিসার মারা যাননি। যারা মারা গেছেন তারা সবাই ইন্সপেক্টর পদমর্যাদার নিচে।

ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ মানতে গিয়ে তারা জনরোষে পড়েছেন। সুতরাং মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের চাঙা করাই আমাদের মূল কাজ।

রাজনৈতিক কুপ্রভাবমুক্ত পুলিশ প্রশাসন বিনির্মাণে সবাই কাজ করে যাচ্ছে জানিয়ে আইজিপি বলেন, পরিবর্তিত পরিবেশে মামলার ক্ষেত্রে অসাধু ব্যক্তিরা সুবিধা নিয়েছে। অনেকে বাণিজ্য করছেন। এদের মধ্যে আবার কেউ সমাজের বড় নেতাও।

তবে আমারা কথা দিচ্ছি- নিরীহ যাদের আসামি করা হয়েছে তাদের গ্রেফতার করা হবে না। বরং নির্দেশ দেয়া হচ্ছে- তাদের খুঁজে বের করে তদন্তকারী কর্মকর্তা যেন অভয় দেন, আশ্বস্ত করেন।

৫ আগস্টের পর বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, হুমকি ও চাঁদাবাজির বিষয়ে আইজিপি বলেন, ব্যবসায়ীদের কাছে চাঁদা চাইলে কেউ দেবেন না, ভয়ও পাবেন না। আমরা ব্যবসায়ীদের সঙ্গে আছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর