রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
হারিয়াকোনায় গণসংযোগে চেয়ারম্যান পদপ্রার্থী মাসুদ রানা, মানুষের ভালোবাসায় অভিভূত তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম

হযরত জিয়াউল হক মাইজভান্ডারি ক. এর ৯৬তম ব্যাতিক্রমী খোজরোজ শরীফ পালিত

এম,দিদারুল আলম / ৩৭৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

এম,দিদারুল আলম চট্টগ্রাম

মহান ১০ পৌষ বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.)’র ৯৬তম খোশরোজ শরিফ। এ উপলক্ষে শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্টের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলাধীন ১৪টি উপজেলার ৯৫০টিরও অধিক এতিমখানা ও হেফজখানা এবং আশ্রমের প্রায় ৫৫ হাজার নিবাসীদের মাঝে একবেলা খাবার বিতরণ করা হয়। এরি ধারাবাহিকতায় সারাদেশে প্রত্যেক শাখা উপ-শাখার মাধ্যমে নানা মানবসেবা মুলক কার্যক্রম সম্পন্ন করেন। গত ২৫ শে ডিসেম্বর ২০২৪ বুধবার শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) কিবলা কাবার ৯৬ তম খোশরোজ শরিফ উপলক্ষে মাইজভান্ডারি গাউছিয়া হক কমিটি বাংলাদেশ দক্ষিণ খিরাম শাখার ব্যবস্থাপনায় ৪০ জন এতিম, হতদরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়। ঐদিন শাখার সভাপতি মানিক এর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন গর্জনীয়া রহমানীয়া ফাজিল ডিগ্রি মাদরাসার আরবী প্রভাষক মাওলানা মোহাম্মদ দিদারুল আলম আলক্বাদেরী, বিশেষ অতিথি ছিলেন কাদেরীয়া প্রবাসী সমাজ কল্যাণ পরিষদের প্রতিষ্টাতা চেয়ারম্যান আলহাজ্ব রাশেদুল আলম, বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জু মুন্সি জামে মসজিদের খতীব মাওলানা রায়হান কাদেরী,স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক খিরাম ইউনিয়ন পরিষদ সদস্য মুহাম্মদ নঈম উদ্দীন মেম্বার, সংগঠনের সাবেক সভাপতি দিল মুহাম্মদ কালু সওদাগর, জসিম উদ্দীন, জাহেদ হাসান রাজু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত উপস্থিত ছিলেন খিরাম ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল শুক্কুর মেম্বার, সরোয়ার সংগ্রাম, এম, সোলাইমান, মুজাম্মেল হক, সাবেক সভাপতি রমজান আলী, মুহাম্মদ হারুন,জহির উদ্দীন,প্রমুখ। পরে মিলাদ কেয়াম শেষে বিশ্বের শান্তি কামনায় বিশেষ দোয়া আর তাবারুক বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর