শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’

শান্তিগঞ্জে আগুন লেগে ৩ টি পরিবারের বসত ভিটা জ্বলে ছাই

স্টাফ রিপোর্টার:: / ১৪২ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

স্টাফ রিপোর্টার::

শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া ইউনিয়নের আসামমুড়া গ্রামের মসজিদের পাশাপাশি মাঝহাটির ৩ টি পরিবারের বসত ভিটা আগুন লেগে জ্বলে ছাই হয়ে গেছে।

 

পরিবারগুলো হলো(১)আব্দুর রশীদ ওরফে রহিদ আলী (৮০) পিতা মৃত আব্দুস ছামাদ পরিবারের সদস্য সংখ্যা ৩জন।(২) হাফিজুর রহমান (৫৫) পিতা আব্দুর রশীদ পরিবারের সদস্য সংখ্যা ৬ জন।(৩) ফয়জুর রহমান (৫০)পিতা মৃত ইব্রাহিম আলী পরিবারের সদস্য সংখ্যা ৭জন। রান্না ঘর থেকে আগুন লেগে মুহুর্তের মধ্যে সারা ঘরে আগু লেগে যায়। চিল্লা চিল্লে শুনে প্রতিবেশীরা দৌড়ে এসে দেখে আগুন মানুষের নিয়ন্ত্রণের বাহিরে।

 

তারপরও সারা গ্রামের মানুষ মিলে অনেক সময় দরে কলস বালতি দিয়ে পানি দেওয়াতে আগুন নিয়ন্ত্রণে আসে।আগুল লাগা ঘরের পাশে একনাগাড়ে প্রায় ৩০০ পরিবারের একছালে ঘর ছিল। ।ভাগ্যক্রমে পাশে ৪০/৫০ হাত জায়গা খালি ছিল নতুবা সারা গ্রাম জ্বলে যাওয়ার সম্ভাবনা বেশি ছিল।৩ টি পরিবারের আসবাবপত্রসহ ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ১২/১৩ লক্ষ টাকা।নগদ ক্যাশ ছিল প্রায় ৩ লক্ষ টাকা।৩ টি পরিবারের ঘরের কোনো আসবাবপত্র অবশিষ্ট কোনো কিছুই নেই। মানুষের তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি তবে ঘরে গর্ভবতী মহিলা, বৃদ্ধ, শিশুসহ অনেকেই ছিল।তাদেরকে মানুষ প্রথমেই নিরাপদ জায়গায় বের করে আনা হয়েছিল।

২৭-১২-২৪

মোবাইল ০১৭১৭৭০২২৩৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর