রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত

নাটোরের লালপুরে আওয়ামী লীগ -বিএনপির সংঘর্ষ আহত ৫জন

নিজস্ব প্রতিবেদক : / ১১৮ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

নিজস্ব প্রতিবেদক :

বাংলাদেশ ছাত্রলীগের প্রতিস্ঠা বার্ষিকী নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোষ্ট করা নিয়ে নাটোরের লালপুরে আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষে অন্তত ৫জন আহত হয়েছে। এসময় আওয়ামীলীগ কর্মীদের বেশ কয়েকটি বাড়ি-ঘর ভাংচুর করা হয়েছে।

শনিবার দিবাগত রাত আটটার দিকে লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের রঘুনাথপুর গ্রামে এঘটনা ঘটে।

আহতরা হলেন, আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মান্নান, তার ছেলে সোহাগ, তার নাতি জয় ও সেনাবাহিনীর সদস্য জিহাদ ও ছাত্রদল কর্মী সাগর।

স্থানীয়রা জানায়, ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আড়বাব ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল মান্নান এর নাতি জয় ফেসবুকে পোষ্ট করে। এর জেরে উপজেলা ছাত্রদলের নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা জয়কে মারধর করে। পরে স্থানীয় আওয়ামী লীগের লোকজন তাদের ধাওয়া করে সাগর নামে এক ছাত্রদল কর্মীকে মারধর করে।

পরে বিএনপি নেতাকর্মীরা একত্রিত হয়ে আব্দুল মান্নান, রাব্বানি ও সেন্টু নামে ৩ আওয়ামী লীগ সমর্থকের বাড়ি-ঘর ভাংচুর করে। এসময় জিহাদসহ অনন্ত ৪ জন আহত হয়।

পরে খবর পেয়ে সেনাবাহিনী ও লালপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরজ্জামান জানান- থানায় কোন লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর