রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত  আজ বসতভিটা, কাল নদীগর্ভে? কর্ণফুলীর ভাঙনে চন্দ্রঘোনায় আতঙ্ক বাকেরগঞ্জে অবৈধ জাল বেচায় ২ ব্যবসায়িকে আটক ১ লক্ষ টাকা জরিমানা নিজ স্বার্থ হাসিলে প্রশাসনিক কর্মকর্তাদের প্রশাসক বানাতে মরিয়া ইউএনও বরিশালের বাকেরগঞ্জে নিষিদ্ধ চায়না ও কারেন্ট জাল সংরক্ষণ ও বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ঈদ-এ-মিলাদুন্নবী (স:) উদযাপন উপলক্ষে আহলে সুন্নাতে ওয়াল জামাত বরুড়া দক্ষিনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত। বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর

সুনামগঞ্জে ৫টি বিওপির এলাকা থেকে ৩১ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পন্য আটক

আমির হোসেন স্টাফ রিপোর্টার / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জ সীমান্তের ৫টি বিওপি এলাকায় পৃথক অভিযানে যানবাহনসহ বিপুল পরিমাণ ভারতীয় মদ,চিনি,গরু,কয়লা,ফুসকা ও কমলা আটক করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য প্রায় ৩১ লাখ ৫ হাজার ২৮০ টাকা।

 

রবিবার (৫ই জানুয়ারি)রাত ১টা থেকে সকাল পর্যন্ত এসব মালামাল আটক করা হয়েছে।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির জানান, সুনামগঞ্জের সীমান্তবর্তী চিনাকান্দি বিওপি কর্তৃক ৪৪০ বস্তা চিনি, মাটিরাবন বিওপি কর্তৃক ১টি গরু, ছাড়াগাঁও বিওপি কর্তৃক ৩৪৬ বোতল ভারতীয় মদ,বনগাঁ বিওপি কর্তৃক ১১ বোতল ভারতীয় মদ, ট্যাকেরঘাট বিওপি কর্তৃক ১ হাজার কেজি কয়লা,পেকপাড়া বিওপি কর্তৃক ৪টি গরু, লাউয়েরগড় বিওপি কর্তৃক ৩৫০ কেজি ফুসকা, চিনাকান্দি বিওপি কর্তৃক ২৯৫০ চিনি ও ৩০০ কেজি কমলা এবং একটি পিককাপ,মাছিমপুর বিওপি কর্তৃক ৮৫০ চিনি আটক করা হয়।

সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল একে এম জাকারিয়া কাদির আরও জানান,৩১ লাখ ৫ হাজার ২৮০ টাকা ভারতীয় বিভিন্ন মালামাল জেলা শুল্ক কার্যালয় এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা দেওয়া হয়েছে। একই সঙ্গে সীমান্ত এলাকায় বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর