বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
সীতাকুণ্ডে অপরাধীর পরিবর্তে ভুক্তভোগী গ্রেপ্তার: পুলিশি ভূমিকার স্বচ্ছতা নিয়ে জনমনে প্রশ্ন রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

শেরপুরে দু’পক্ষের দ্বন্দ্ব থামাতে গিয়ে ব্যবসায়ী খুন, আটক ২

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ / ১০৩ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৮ জানুয়ারী, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধিঃ

শেরপুরে দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব থামাতে গিয়ে দেলোয়ার হোসেন (৪০) নামে এক মাছ ব্যবসায়ী খুন হওয়ার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে নালিতাবাড়ী পৌরশহরের দক্ষিণ কালিনগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত দেলোয়ার হোসেন ওই গ্রামের মো,তোরাব আলীর ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চৌরশহরের দক্ষিণ কালিনগর দুধুয়ারখাল এলাকার আব্দুস সামাদের ছেলে সুদখোর ফরিদের কাছ থেকে সুদে কিছু ঋণ গ্রহন করেন একই এলাকার রিকশা চালক তারা মিয়া।

জানা যায়, তারা মিয়া সঠিক সময়ে সুদের টাকা দিতে না পারায়। মঙ্গলবার রাত সাড়ে ৮ টার দিকে দেলোয়ারের দোকানের সামনে সুদখোর শেখ ফরিদ, আলম ও রবিউল ঋন গ্রহিতা তারা মিয়াকে আটকিয়ে সুদের টাকা দাবি করেন। এসময় দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব বাধে। দেলোয়ার দু’পক্ষের মধ্যে দ্বন্দ্ব থামাতে গেলে সুদখোরদের অস্ত্রের আঘাতে দেলোয়ারসহ ৪ জন গুরুতরভাবে আহত হন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দেলোয়ারসহ তিনজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজের নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দেলোয়ারকে মৃতঘোষণা করেন।

অন্যান্যরা চিকিৎসাধীন রয়েছেন। এ ব্যাপারে নিহত দেলোয়ারের ভাই ভোলু মিয়া বাদি হয়ে ২০ জনকে আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ঘটনার সাথে জরিত থাকার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সুদের পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হাতে একজন মারা গেছে। এঘটনায় থানা একটি মামলা দায়ের করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর