মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
আজকের শিরোনাম
টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার। খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ  নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন 

কনভেনশন সেন্টারের নতুন নাম ‘শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার’।

অনলাইন ডেস্কঃ / ১২৮ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কনভেনশন সেন্টারের নাম ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার’-এর পরিবর্তে ‘শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার’ নামকরণ করা হয়েছে।

 

গতকাল মঙ্গলবার (৭ জানুয়ারি) বিএসএমএমইউ এর রেজিস্ট্রার অধ্যাপক ডা. মো. নজরুল ইসলাম সাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

 

অফিস আদেশে বলা হয়, “২০২১ সালের ২৪ জুন সিন্ডিকেটের ৮২তম সভার আলোচ্য সিদ্ধান্ত-১০ অনুযায়ী বিশ্ববিদ্যালয় মেডিক্যাল কনভেনশন সেন্টারের নাম বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার ও ২০২২ সালের ১৭ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট এর ৮৯তম সভার আলোচ্যসিদ্ধান্ত-১৪ অনুযায়ী বিশ্ববিদ্যালয় ডক্টরস হলের নাম শেখ রাসেল ইন্টারন্যাশনাল ডক্টরস হল নামকরণের সিদ্ধান্ত বাতিল করা হলো।”

 

এতে আরো বলা হয়, “বিশ্ববিদ্যালয়ের বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন সেন্টার এর পরিবর্তে জুলাই-আগষ্ট বিপ্লবের সৈনিক ‘শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার’ নামকরণের বিষয়টি অনুমোদন করা হলো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর