রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঢাকা প্রেসক্লাবের নাম ব্যবহার করে অনিয়মের অভিযোগ, কাজী ফরিদের বিরুদ্ধে তদন্তের দাবি। নুর ইসলাম-তারেক আজিজের নেতৃত্বে বাদাঘাট বিক্রয় প্রতিনিধি এসোসিয়েশন প্রশাখা নির্বাচন ২০২৬ সাধারণ সম্পাদক পদে প্রার্থী মোঃ রহমত আলী সকলের কাছে দোয়া ও ভোট প্রত্যাশী ধানশাইলে আলোকিত যুব সংঘ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান পদপ্রার্থী  প্রকৌশলী কাউছার আহমেদ সুমন চট্টগ্রাম উৎসব ২০২৬: প্রবাসে ঐতিহ্য-সংস্কৃতি, বাণিজ্য ও কমিউনিটি ঐক্যের প্ল্যাটফর্ম আওয়ামী লীগ নেতা গোলাম সালেহ মঞ্জু মোল্লার বিরুদ্ধে জমি দখল ও মামলা দিয়ে হয়রানির অভিযোগ আত্মকর্মসংস্থান সৃষ্টিতে নানিয়ারচর সেনা জোন: মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ শেষে সনদ প্রদান মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয়

বুনিয়াদি প্রশিক্ষণার্থীদের জেলা পুলিশ সুপার কার্যালয়ে পরিদর্শন

স্টাফ রিপোর্টার:: / ২২৫ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

স্টাফ রিপোর্টার:

জেলা সংযুক্তি কার্যক্রমের আওতায় বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের ১২ জন প্রশিক্ষণার্থী সুনামগঞ্জ জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম সম্পর্কে ধারণা লাভের জন্য পরিদর্শন করছেন।

এই পরিদর্শনের অংশ হিসেবে তারা গত সোমবার (১৩ জানুয়ারি) সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। তারা বেলা ১২টায় কার্যালয়ে পৌঁছালে পুলিশ সুপার আ. ফ. ম. আনোয়ার হোসেন খান, পিপিএম তাদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনের অংশ হিসেবে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ জেলা পুলিশের কার্যক্রম, সাফল্য ও কার্যপ্রণালি নিয়ে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত তুলে ধরেন।

প্রশিক্ষণার্থীরা এ সময় জেলা পুলিশের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন। পরবর্তীতে জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার প্রশিক্ষণার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন।

প্রশিক্ষণার্থীদের মধ্যে ছিলেন ৫ জন সহকারী কমিশনার, ১ জন সহকারী সচিব, ১ জন সহকারী জেলা কমান্ড্যান্ট, ১ জন ভেটেরিনারি সার্জন, ১ জন মাশরুম উন্নয়ন কর্মকর্তা, ১ জন সহকারী নিয়ন্ত্রক এবং ২ জন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

এছাড়াও এ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জাকির হোসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার (সুনামগঞ্জ সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর